Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

আসানসোলের কুলুটিতে গুলি করে হত্যা এক প্রৌঢ়কে, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

এনবিটিভি, আসানসোলঃ  বুধবার সকালে আসানসোলের কুলুটি থানার অন্তর্গত শীতলপুরের তুলসীহিড় অঞ্চলে গুলি করে হত্যা করা হল পরেশ মান্ডি নামে এক এক প্রৌঢ়কে।

এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায়, “আজ সকালে এক দুষ্কৃতি এসে তিনটি গুলি করে। স্থানীয়রা তাকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

পরেশ মান্ডির স্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানায় যে, প্রায় পাঁচ বছর হল পরেশবাবু তাদের সাথে থাকেন না এবং সারাদিন মদ্যপান করেন, তবে তার সাথে কারোর কোন শত্রুতা ছিলনা।

স্থানীয়দের অভিযোগ, চলতি মাসের গত ১২ তারিখ নদীর ধারে এক মুন্ডুহীন দেহ ভেসে উঠতে দেখেন তারা। বারংবার এমন ঘটনার কারণে আদিবাসীদের সংগঠন থেকে প্রশাসনের কাছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কুলটি থানার পুলিশ ঘটনার তদন্ত করছে বলে সূত্রে জানা যায়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories