Saturday, September 5, 2026
28 C
Kolkata

দেউচার পাচামি ও দেওয়ানগঞ্জ পরিদর্শনে দলিত আদিবাসী ও মুসলিম সংগঠনগুলি

কয়লাখনির নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন

মিজানুল হকঃ বীরভূমের দেউচা, দেওয়ানগঞ্জ, হরিণসঙ্গ প্রভৃতি এলাকা ‌জুড়ে এশিয়ার বৃহত্তম কয়লাখনির প্রস্তাব ‌রাজ্য সরকারের পক্ষ থেকে আনা হয়েছে। সেখানে বসবাসরত আদিবাসী ও মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করেন দলিত আদিবাসী ও মুসলিম সংগঠনগুলি। তাদের আর্থ সামাজিক উন্নয়ন ও তাদের স্বার্থ সুরক্ষা রক্ষার বিষয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এদিন বীরভূমের সিউড়িতে জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন এই সংঘটিত প্রতিনিধিদল। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কাউন্সিল এর সভাপতি ও AIMIM রাজ্য নেতা সাবির এস. গাফফার , অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের রাজ্য নেতা ইমরান সোলাঙ্কি , সংবিধান বাঁচাও পার্টির সভাপতি সমীর দাসরা এদিন জেলাশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। এবং স্পষ্টত তাঁরা জানান মানুষের ক্ষতি হলে কয়লাখনি চাইনা। যদি‌ তারা স্বেচ্ছায় তাদের জমি দিতে চায় তবেই হবে। স্থানীয় বাসিন্দাদের সমষ্টিগত মতামতকেই প্রাধান্য দেওয়ার পক্ষেই প্রতিনিধিদল।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories