Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালদা জেলার মোথাবাড়িতে স্বাড়ম্বরে পালিত নেতাজি সুভাষচন্দ্র বোসের 126 তম জন্মদিন

এদিন নেতাজি সুভাষচন্দ্র বোসের 126 তম জন্মদিনে প্রথম এলাকার ও লক্ষ্মীপুর হাইস্কুলে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। নেতাজীর জন্মদিন উপলক্ষ্যে সেখানে একটি কর্মসূচির আয়োজন করা হয়, এই কর্মসূচিতে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লক অঞ্চল নেতৃত্বরাও।

এদিন দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, করোনা মহামারীকে মাথায় রেখে সাধারণ মানুষকে সচেতন করতে মাস্কও বিলি করা হয়।

এর পাশাপশি এদিন কালিয়াচক 2 নম্বর ব্লকের ব্লক চত্বরে সুকান্ত ভবনে ও নেতাজি সুভাষচন্দ্র বোস এর জন্মদিন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগদান করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সুকান্ত ভবনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সুভাষচন্দ্র বোস এর জীবন কাহিনী নিয়ে বক্তব্য রাখেন কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও রমাল সিং বিরোদি সহ মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জী।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories