Sunday, September 6, 2026
28 C
Kolkata

ইন্দোনেশিয়ায় তরুণদের ঝগরা থেকে বারে আগুন, নিহত ১৯

ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার একটি কারাওকে বারে স্থানীয় তরুণদের দুই দলের মধ্যে ঝগড়ার পর অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার পশ্চিম পাপুয়া প্রদেশের রাজধানী সোরংয়ের পুলিশ এ ঘটনার কথা জানিয়েছে।পুলিশ জানায়, মঙ্গলবার প্রথম প্রহরে বারটিতে তরুণদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে একজনকে ছুরিকাঘাত করা হলে তার মৃত্যু হয়, এরপর ওই ভেন্যুতে আগুন লাগিয়ে দেওয়া হলে ভেতরে ১৮ জন আটকা পড়ে।মঙ্গলবার পাপুয়া প্রদেশের সরং শহরে এই ঘটনাকে নজিরবিহীন বলছেন পুলিশ কর্মকর্তারা। তাদের ভাষ্য, নিহতদের ওই বারে ফাঁদে ফেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এছাড়া একজনকে হত্যা করা হয়েছে ছুরিকাঘাতে।রয়টার্স জানিয়েছে, ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে প্রতিবেশি দুটি দ্বীপের গ্যাংয়ের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ প্রায় নিয়মিত ঘটনা। তবে এর আগে কখনো এমন প্রাণহানির ঘটনা ঘটেনি।ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের একজন মুখপাত্র ডেডি প্রাসেতেও বলেছেন, বারে আগুনের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় পার্শ্ববর্তী মালুকু দ্বীপের দুটি প্রতিদ্বন্দ্বী গ্যাং জড়িত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories