Saturday, September 5, 2026
28 C
Kolkata

বেআইনী গাছ কাটার সময় বেকায়দায় গাছ পড়ে মৃত্যু হল বাইক এক আরোহীর

সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভিঃ নদীয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চলছিল রাস্তার ধারে বেআইনিভাবে  গাছ কাটার কাজ। ঠিক তখনই ওই রাস্তা দিয়ে মোটর বাইকে করে যাচ্ছিলেন খোরশেদ মন্ডল  নামে এক ব্যক্তি, তখনই তার মাথায় পড়ে যায় গাছের ডাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

 এরপর উত্তেজিত জনতা মৃতদেহ আটকে শুরু করে বিক্ষোভ। মৃতদেহ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। ঘটনাস্থলে মৃত দেহ উদ্ধার করতে গেলে জনতার রোষের শিকার হন পুলিশ। পুলিশের গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা।

প্রত্যক্ষদর্শী।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলেছে এই চোরা কাঠের করবার। সরকারি গাছ কেটে বিক্রী করেছে চোরা কাঠ ব্যাবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলেছে এই চোরা করবারের ব্যাবসা কিন্তু প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি।

পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করতে গেলে কার্যত ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় পুলিশ আধিকারিককে।

স্থানীয় বাসিন্দাদের দাবী, যারা অভিযুক্ত তাদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দেওয়া হোক। এখনো ঘটনাস্থলে পড়ে রয়েছে মৃতদেহ। চরম উত্তজনা গোটা এলাকা জুড়ে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories