Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

সরকারি ঘর তৈরীতে নিম্নমানের সামগ্রী, প্রতিবাদ করায় শুনতে হল হুমকি

নদীয়া, সুরজিৎ দাস, এনবিটিভিঃ নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষ্মী পোদ্দার। তার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেড় কাটা জায়গার ওপর বাড়ি হচ্ছিল। তাদের অভিযোগ প্রথম থেকেই মনমতো বাড়ি তৈরী হচ্ছিলনা।

 এরপর দেওয়াল উঠে যাওয়ার পর তিনমাস ধরে নিয়মিত জল দেওয়ার পরও এখন দেওয়ালে হাত দিলে খসে পড়ছে সিমেন্ট। তাই লক্ষীদেবীর স্বামী এলাকার কোঅর্ডিনেট কাছে অভিযোগ করলে, ওই এলাকার কোঅর্ডিনেট ও বাড়ির কন্ট্রাক্টর ওই ব্যক্তি কে অশ্রাব্য ভাষায় গালি গালাজ সহ হাড়গোড় ভেঙ্গে দেওয়ার হুমকি দেয় ও বাড়ি তৈরীর কাজ বন্ধ করে দেয়।

নব নির্মিত প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর।

এই বিষয়ে ১১ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর সঞ্জয় বসু কে প্রশ্ন করলে, তিনি বলেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। উল্টে তিনি বলেন, ওই ভদ্রলোক তাকে গালিগালাজ দিয়েছে। তিনি আরও বলেন, এখন অনেক উচ্চ মানের উপাদান দিয়ে কাজ হচ্ছে। এলাকায় এতো লোকের বাড়ি তৈরী হচ্ছে আজ পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

তিনি আরও বলেন, কিছু সমস্যার কারণে বাড়ি তৈরী বন্ধ আছে তবে শীঘ্রই কাজ শুরু হবে।

এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা বলেন, প্রধানমন্ত্রী যোজনার এই প্রকল্প থেকে তৃণমূলে নেতারা ও কন্টাক্টরা মোটা অঙ্কের কাটমানি আত্মসাৎ করে। তাই নিম্নমানের জিনিস দিয়ে বাড়ি তৈরী করে। প্রশাসন এর বিরূদ্ধে কড়া পদক্ষেপ নিক নয়তো আমরা বৃহত্তর আন্দোলন করবো।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories