Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

নদীয়ার নবদ্বীপে পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ বামফ্রন্টের, লড়বে আঠারোটি ওয়ার্ডে

নদীয়া, এনবিটিভিঃ  আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে নদীয়ার নবদ্বীপ পৌরসভার রাম সীতা পাড়া এলাকায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিআইএম নেতৃত্ব। নবদ্বীপ পৌরসভা ওয়ার্ড ২৪ টি ওয়ার্ডের মধ্যে এই দিন মূলত ১৬ টি ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন সিপিআইএমের নদীয়া জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য তথা নবদ্বীপ এরিয়া অবজারভার কমরেড সুমিত বিশ্বাস।

উল্লেখ্য, পৌর নির্বাচনে নবদ্বীপ পৌরসভার ২৪ টি ওয়ার্ডের মধ্যে আঠারো টি ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা লড়াই করবেন তৃণমূল বিজেপির বিরুদ্ধে। বাকি ছয়টি ওয়ার্ডে তাঁরা কোন রকম প্রার্থী নির্বাচন করছেন না। তৃণমূল বা বিজেপি বিরোধী কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যদি ওই ওয়ার্ড গুলিকে প্রার্থী নির্বাচন করেন বা নির্বাচনী যুদ্ধে লড়াই করতে এগিয়ে আসেন তাহলে বামফ্রন্ট তাদের সমর্থন করবে বলে এই দিনের সাংবাদিক বৈঠক থেকে জানালেন কমরেড সুমিত বিশ্বাস।

নদীয়ার নবদ্বীপে পুরভোটের বামফ্রন্টের প্রার্থী তালিকা

নবদ্বীপ পৌর এলাকায় বামফ্রন্ট মনোনীত প্রার্থী তালিকা ভুক্ত আঠারোটি ওয়ার্ডের মধ্যেই এইদিন ষোলো টি ওয়ার্ডের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় বৈঠকের মধ্য দিয়ে। বাকি দুটি ওয়ার্ডের তালিকা পরে প্রকাশ করা হবে বলেও জানান সুমিত বাবু। ২০২২ এর পৌর নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এর প্রার্থী তালিকায় বিশেষভাবে জায়গা পেয়েছেন, কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক কর্মে নিযুক্ত থাকা ভলেন্টিয়ার্সরা।

এছাড়াও প্রার্থী তালিকায় মনোনীত হয়েছেন প্রাক্তন পৌর কর্মী থেকে শুরু করে প্রাক্তন শিক্ষক ও বর্তমানে শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন। এই ধরণের ব্যক্তিত্ব সহ সমাজসেবী ও শিক্ষিত বিদ্বজ্জনেরা বলে দাবি করেছেন নবদ্বীপ এরিয়া সিপিআইএম কমিটির নেতৃত্ব। প্রার্থী তালিকা ঘোষণা করার পাশাপাশি এই দিন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রে শাসনাধীন বিজেপিকে কার্যত তীর্যক ভাষায় কটাক্ষ করতে দেখা গেল সিপিআইএম নেতা কমরেড সুমিত বিশ্বাস কে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories