Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বাড়িতে ইট ছোঁড়ার প্রতিবাদ করায় আক্রান্ত পরিবার,পলাতক দুষ্কৃতীরা

নদীয়া, সুরজিৎ দাস, এনবিটিভিঃ  বৃহস্পতিবার গৃহস্থ বাড়িতে ঢিল ছোঁড়ার প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পরিবারের দুই মহিলা সহ এক ব্যাক্তি। আক্রান্ত জেসমিন খাতুন জানান, গতকাল রাত ৮ টার সময় তিনি বাথরুমে যাওয়ার সময় লক্ষ্য করেন তাদের বাড়িতে কেউ ইট ছুঁড়ছে।

এরপর ঘটনাটি বাড়ির লোককে বলার পর, মহিলার ভাসুর কুরবান শেখ বাইরে গিয়ে দেখতে গেলে দুষ্কৃতীরা পলাতক হয়ে যায়। এরপর আচমকাই দুষ্কৃতীরা তাদের বাড়িতে হামলা করে। সাবল ও কুড়ুল নিয়ে তাদের এলোপথারি কোপাতে শুরু করে। পরিবারের আরও দুই ব্যক্তি প্রাণ ভয়ে ঘরের দরজার আটকে বসে থাকে। যারা বাইরে ছিলেন তারা প্রত্যেকেই আক্রান্ত হন।

এরপর তাদের চেঁচামেচিতে আশে পাশের লোকজন জড়ো হলে দুষ্কৃতিরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর গভীর রাতে শান্তিপুর থানায় দারস্থ হয় ওই পরিবারের লোকজন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories