Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় বালিস চাপা দিয়ে স্ত্রীকে খুন, চাঞ্চল্য ভাঙ্গড় এলাকায়

ভাঙ্গড়, এনবিটিভিঃ অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভাঙ্গড় পোলেরহাট এলাকায়।এলাকায় স্বামীর অন্য এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক থাকায় স্ত্রী বাধা দিত। স্বামী তা মানতে পারেনি, ফলে আজ স্ত্রীকে মেরে ফেলার অভিযোগ প্রতিবেশীদের।

মৃতের দুই কন্যা ও এক সন্তান আছে। তারা এদিন সকালের মায়ের মৃত্যু কিভাবে ঘটেছে তা জানতে চাইলে তারা জানায়, শুক্রবার সন্ধা আটটা নাগাদ রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে তারা। সন্তানদের সঙ্গে করে নিয়ে ঘুমাচ্ছিলেন তাদের মা। গভীর রাতে স্বামী তাকে পাশের এক রুমে নিয়ে যায়। শনিবার সকালে সন্তানরা মাকে ডাকলে কোন সাড়া মেলেনি। পরে প্রতিবেশিরা এসে মৃত অবস্থায় উদ্ধার করে তাদের মাকে।

এক প্রতিবেশী জানায়, স্বামী আরশেদ আলি মোল্লা পেশায় এক গরু ব্যবসায়ী। এলাকায় অন্য এক মহিলার সঙ্গে দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক থাকায় স্ত্রী মরিজান বিবি বাধা দিত (৩৫)। তার এই বাধা দেওয়ার জন্য আরশেদ আলি তাকে অনেক জ্বালা যন্ত্রণা দিত। ফলে অনেক বার নিজের বাপের বাড়িতে চলেও গিয়েছিল। পরে আবার মিমাংস করে দিয়ে যেত মেয়ের পরিবারের লোকজন। আজ সকালে মৃত অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে। আরশেদ আলি অবৈধ সম্পর্ক জড়িত মেয়েটির সঙ্গে নিয়ে মরিজান বিবিকে হত্যা করার অভিযোগ তুলছেন প্রতিবেশীরা।

আজ সকালে মৃতের পরিবারের লোকজন লাশ দেখতে আসলে রাস্তে তাদের আটকে দেওয়ার অভিযোগ উঠছে প্রশাসনের বিরুদ্ধে। মৃতের পরিবারের দাবি, অন্যায় ভাবে মেয়েকে মেরে ফেলা হয়েছে, এর ন্যায় বিচার চায় তারা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories