Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় প্রাণ হারালো এক কৃষক

মালদা, গোলাম হাবিব, এনবিটিভিঃ  বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় প্রাণ হারালো এক কৃষক। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হাবিবপুর থানার কানতুরকা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার গ্রামীণ সড়কে। ঘটনার পর পলাতক মোটরবাইক সহ চালক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম উজ্জ্বল ভক্ত বয়স ৪৮ বছর। তার বাড়ি কানতুরকা  গ্রাম পঞ্চায়েতের ননসা গ্রামে। এইদিন সন্ধ্যাবেলায় কানতুরকা এলাকার একটি হাটে গিয়েছিলেন ওই ব্যক্তি বাজার করতে। এরপর রাতের অন্ধকারে সাইকেল চেপে ঘরে ফেরার সময় বিপরীত দিক থেকে আসতে থাকা একটি মোটরবাইক সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম হয় ওই ব্যক্তি।

এরপর স্থানীয় লোকেরা তাকে  স্থানীয় হসপিটালে নিয়ে গেলে সেখান থেকে মালদা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু তারপরও শেষরক্ষা হয়নি মালদা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories