Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

মমতাই দলের সর্বাধিনায়ক! ২০২৪ সালের দিল্লি দখলের রোডম্যাপ তৈরি আজ নেতাজি ইন্ডোরে

এনবিটিভি ডেস্কঃ পাঁচবছর পরে কলকাতায় তৃনমূলের সাংগঠনিক নির্বাচনের আয়োজন। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃণমূলের সর্বাধিনায়ক নির্বাচিত হলেন। বুধবার কলকাতার নেতাজি ইন্ডোরে নির্বাচনের আয়োজন করা হয়েছিল। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে সিপিএম এবং কংগ্রেস নেতাদের আমন্ত্রণ জানানো হলেও, তাঁরা তা গ্রহণ করেননি বলে সূত্রে জানা গিয়েছে। দলের সর্বাধিনায়ক মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দেশের ২০২২ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বুধবার বাজেট সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষের জন্য কোন সুবিধাই আলোচনা করেনি ২০২২ বাজেটে। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, বিশ্বের দরবারে দুর্গা পুজোকে তুলে ধরতে, সামনে দুর্গা পুজো তাই অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। এদিন সকল বিধায়ককে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রী।  

তৃণমূলের দলীয় এই নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই। তাঁর বিরুদ্ধে কেউই প্রার্থী হননি। ভোটাভুটি ছাড়াই এদিনের তৃণমূলের দলীয় নেতা নির্ধারণ হয়।  

উল্লেখ্য, ২০১৭ সালে তৃণমূলের শেষ সাংগঠনিক নির্বাচন হয়েছিল। সেই সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছিলেন। সেই বছরের সেপ্টেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় গলের জাতীয় ওয়ার্কিং কমিটি গঠন করেন এবং পদাধিকারীদের নাম ঘোষণা করেছিলেন।  

এদিন নেতাজি ইন্ডোরে ২০২৪ লোকসভা নির্বাচনের রোড ম্যাপ তৈরির অনেকটাই কথা উল্লেখ করেন। আগামী দিনে এই কাজে গতি আসবে বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বেশ কিছুদিন আগে দলের সংস্কারের কথা ঘোষণা করেছিলেন। এবার তিনি দলের অন্য কোনও পরিবর্তন করেন কিনা এখন সেটাই দেখার।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories