Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

‘দুর্নীতিগ্রস্ত চরিত্রহীন জগা হাটাও নদীয়া বাঁচাও’, বিজেপি সংসদের নামে একাধিক পোস্টার

নদীয়া, সুরজিৎ দাস:  বিজেপি সাংসদ অম্বিকা রায়’কে খুনের হুমকি দিয়ে পোস্টার লাগানোর পর, রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামে কুমন্তব্য যুক্ত পোস্টার দেখা গেল রানাঘাট মহকুমার বিভিন্ন এলাকায়। পোস্টার দেখা যায় নদীয়া জেলার বিজেপি পার্টি অফিসের সামনেও।

পোস্টার গুলিতে লেখা দেখা যায়, ‘দুর্নীতিগ্রস্ত চরিত্রহীন জগা হাটাও নদীয়া বাঁচাও’ সহ তার চারিত্রিক বিষয়ে কুটুক্তিপূর্ণ একাধিক পোস্টার। অভিযোগের তীর তৃনমূলের দিকে। 

বিজেপি নদীয়ার সাংগঠনিক জেলা কমিটি গঠন হওয়ার পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্বের আগুন জ্বলছিল। আর এইবার সেই আগুনের আঁচ পৌঁছালো রানাঘাট লোকসভার সাংসদ পর্যন্ত।

 তবে এই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ পুরো উড়িয়ে দিয়ে বিজেপির নদীয়া দক্ষিন সাংগাঠনিক জেলার সভাপতি তথা রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, “পুরোটাই তৃনমূলের চক্রান্ত, পৌরভোটের আগে কুৎসা রটানোর চেষ্টা।”

অন্যদিকে রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক তথা তৃণমূল নেতা কোশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন, “এসব গোষ্ঠীদ্বন্দ্বের ফল, তৃণমূলকর্মীদের এসব করার মতো সময় নেই। এমন মন্তব্য করে বিষয়টি উড়িয়ে দেয়।”

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories