Wednesday, October 21, 2026
27 C
Kolkata

থানায় ডিজে! অনাথকে বিয়ে দিলেন পুলিশ আধিকারিকেরা

গোলাম হাবিব, মালদা, এনবিটিভি: চিরাচরিত আমরা দেখে আসছি পুলিশের কাজ সমাজের অপকর্মের সাথে যুক্ত ব্যক্তিদের ধরে শাস্তি দেওয়া। কিন্তু এবারে অভিবাবকত্বের নজির গড়লেন মালদার হরিশচন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকেরা। বিয়ে দিলেন বাবা, মা মৃত অনাথ যুবতীর। পুলিশ আধিকারিকেরা দাঁড়িয়ে থেকে হরিশচন্দ্রপুর থানায় ব্যান্ড বাজিয়ে ধুমধাম করে বিয়ে দিলেন ওই যুবতীর সাথে তার দীর্ঘদিনের প্রেমিকের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীর নাম দেবী সিং ওরফে সোনা(২৩)। তার  সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বিহারের দ্বারভাঙ্গা জেলার বাসিন্দা শঙ্কর সাহানির। দুজনের আলাপ হয় মালদার কুমেদপুর এলাকার মাখনার ফাঁড়িতে। এরপর ওই যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। এই সুযোগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাস করে ওই যুবক।

 এরপর ওই যুবতী বিয়ের জন্য চাপ দিলে তাকে বিয়ে করতে অস্বীকার করে সে। তারপর ওই যুবতী কুমেদপুর  পুলিশ ফাঁড়িতে ওই যুবকের নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানায় নিয়ে আসা হয় অভিযুক্ত যুবককে। তারপর ওই যুবকের সাথে কথা বলে পুলিশ আধিকারিকদের উদ্যোগে ব্যান্ড বাজিয়ে মালা বদল করে বিয়ে দেওয়া হয় দুইজনের। এরপর স্থানীয় এক মন্দিরের গিয়ে  হিন্দু মতে বিবাহ দেওয়া হয় দুইজনের। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের লোকজন।

হরিশচন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাশ জানান, “ওই যুবতী কিছুদিন আগে কাঁদতে কাঁদতে এসে থানায় অভিযোগ করে। তার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই যুবককে। তারপরই সকলের উদ্যোগে ওই যুবতীর বিয়ের  ব্যবস্থা করা হয়।”  

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বলেন, “ছেলেটি এবং মেয়েটি একসাথে থাকত। কিন্তু ছেলেটি ওকে বিয়ে করতে রাজি ছিলনা। মেয়েটির বাবা মা নেই। কিন্তু পুলিশ উদ্যোগ নিয়ে পুরো ঘটনার যেভাবে সমাধান করলেন তা প্রশংসনীয়।”

বিস্তারিত দেখতে…………………

পুলিশ গোটা ঘটনার যেভাবে সমাধান করলেন এবং পুলিশের এই অভিভাবক রূপ দেখে প্রশংসায় পঞ্চমুখ গ্রামবাসীরা।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories