Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

১০ ভরি স্বর্ণসহ দেড় লক্ষ টাকা চুরি! ঘটনায় চাঞ্চল্য নদীয়ার চাপরা এলাকায়

নদীয়া, এনবিটিভিঃ দশ ভরি সোনার গহনা সহ নগদ দেড় লক্ষ টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য নদীয়ার চাপরা থানা এলাকায়। জানা যায়, চাপড়া থানার শিবের পাড়া এলাকায় বেশ কিছুদিন ধরে পুজোর একটি মেলা বসেছে। ওই মেলাতেই একটি পরিবার দোকান দিয়েছিলেন।

প্রতিদিনের মত পরিবারের সকল সদস্যরা মেলাতে উপস্থিত ছিলেন গতকাল রাতে। সেই সুযোগ নিয়েই কয়েক জন দুষ্কৃতী বাড়ির দরজার তালা ভেঙে তছনছ করে গোটা বাড়ি।পরিবারের দাবি, বাড়িতে থাকা প্রায় দশ ভরি সোনা এবং দেড় লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী দল।

খবর দেওয়া হয় চাপড়া থানায়। চাপড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের তরফ থেকে একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories