Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

হিজাব বিতর্কে দেশদ্রোহী RSS-এর বিরুদ্ধে জোট হতে প্রতিবাদ সভা ফুরফুরায়

এনবিটিভি ডেস্কঃ  আজ কর্ণাটক সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মুসলিম মহিলাদের হিজাব পড়ার প্রতিবন্ধকতার প্রতিবাদে ও সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতনের বিরুদ্ধে ও সংবিধান বাঁচাতে প্রতিবাদ সভা হল ফুরফুরায়। এদিনে ফুরফুরা শরীফে মোজাদ্দেদীয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশনের উদ্যোগে  পীর সাহেব ও পীরজাদা এবং এলাকার বিশিষ্ট আইনজীবীদের উপস্থিতে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ইফতার পার্টির কথা উল্লেখ করে এই প্রতিবাদ সভা থেকে রাজনৈতিক ছদ্মবেশী নেতাদের থেকে দুরে থাকার কথা উঠে আসে। মুসলিমদের সমস্যা নিয়ে কেউ মুখ খলেনা বরং ভোটের সময় মুসলিম দরদী নেতার লাইন লাগে।

ভারতবর্ষের সংবিধান যেখানে ধর্মপালনের স্বাধীনতা দিয়েছে সেখানে আরএসএস পরিচালিত বিজেপি সরকার সাম্প্রদায়িকতার তাশ খেলছে। সুতরাং একজন সচেতন নাগরিক হিসাবে আরএসএস-এর ভারত বর্ষ হিন্দু রাষ্ট্র গঠনের লক্ষ্যের বিরুদ্ধে জোট বদ্ধ হতে হবে।

এদিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখী হয়ে পীরজাদা শাফেরি সিদ্দিকি বলেন, “দেশে সুকৌশলে মুসলিম সম্প্রদায়ের ধর্মীও আচার কিংবা ধর্মীয় চিহ্নকে মুছে দেওয়ার চক্রান্ত চলছে। কখনও আস্থার নামে বাবরী মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি। কিংবা, মুসলিম মহিলাদের কষ্টের অনুভবের বাহানায় কুমুরে কান্না দিয়ে তিনতালাকের বিল পাশ। এদিকে এবার  হিজাব পরার জন্য শিক্ষা থেকে দুরে রাখার চক্রান্ত।”

এদিন তিনি আরও বলেন, “সংবিধান স্বীকৃত ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে হিন্দু রাষ্ট্র গঠনের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। রাজ্যে তথা দেশে সাধারণ মানুষদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। নাই কোন জীবনের নিরাপত্তা। সুতরাং সকল সচেতন নাগরিক ঐক্য বধ্য হয়ে হিন্দুত্ত্ববাদীদের চক্রান্তকে রুখে দিতে হবে।”

 এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ইব্রাহীম সিদ্দিকী, তাহাবিব সিদ্দিকী, নুরুল্লা সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন মুশফিকিন সিদ্দিকী, মন্তাকিম সিদ্দিকী, হুজাইফা সিদ্দিকী সহ আরও অনেক বিশিষ্ট ব্যাক্তি বর্গ।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories