Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

অধিবেশন স্থগিত রাজ্যপালের!  বিধাসভায় আবার নাটক শুরু ধনখড়ের

এনবিটিভি ডেস্কঃ রাজ্যে জগদীপ ধনখড় ২০১৯ সালে রাজ্যপাল হিসাবে মনোনীত হন। তারপর থেকে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সর্বদা বিতর্কের সংবাদ খবরের শিরোনামে উঠে আসে। কখনও টুইট  যুদ্ধ কখনও বা  মঞ্চে একে ওপরের মধ্যে সম্মানের দড়ি টানাটানি। এবার রাজ্যের প্রথম রাজ্যপাল সাংবিধানিক অধিকার প্রয়োগ করলেন যা ইতিপূর্বে দেখামেলেনি।

সাংবিধানিক পদাধিকার প্রয়োগ করে বিধানসভার অধিবেশন স্থগিত করলেন তিনি। যা আজ ১২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে। বাংলার ইতিহাসে কোনও রাজ্যপাল এতবড় সিদ্ধান্ত নেননি ইতিপূর্বে। এদিন টুইট করে ধনখড় লেখেন, ‘সংবিধানের আর্টিকল ১৭৪-এর দুই ধারার ‘এ’  উপধারার বলে আমি, পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় ১২ ফেব্রুয়ারি থেকে বিধানসভার অধিবেশন স্থগিত রাখছি।’

https://twitter.com/jdhankhar1/status/1492390605301121027?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1492390605301121027%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Feconomictimes.indiatimes.com%2Fnews%2Fnewsblogs%2Flatest-daily-news-and-updates-february-12%2Fliveblog%2F89515865.cms

প্রসঙ্গত,  এই ঘটনায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে বিধানসভার মধ্যে। একদল রাজনৈতিক বিশেষজ্ঞের দাবি, বিধানসভার অধ্যক্ষের সমর্থন ছাড়া রাজ্যপাল একাই এই সিদ্ধান্ত নিতে পারেন না । এছাড়াও প্রয়োজন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনারও।

তবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, তিনি পরিষদীয় দলনেতা পার্থ চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল। এই নিয়ে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে কোনও সংঘাত বা বৈপরীত্ব নেই। কুণাল এমনও ইঙ্গিত দিলেন, পরিষদীয় মন্ত্রিসভার সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত। অন্যদিকে রাজ্যপালের সবকিছুতেই টুইট করা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র। কিন্তু এরপরে আরও একটা টুইট করে রাজ্যপাল জানিয়ে দিলেন, কারও সঙ্গে কোনও কথা হয়নি। তিনি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories