Wednesday, October 21, 2026
25 C
Kolkata

নির্দল প্রার্থী হওয়ায় সংখ্যালঘু সেলের সভাপতি পদ থেকে অপসারণ তৃণমূলের

নদীয়া, এনবিটিভিঃ  নির্দল প্রার্থী হওয়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে নদীয়ার কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি পদ থেকে অপসারিত করা হলো অনুপম বিশ্বাস কে। শনিবার তাকে পথ থেকে অপসারিত করার কথা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন সংখ্যালঘু সেলের জেলা সভাপতি জুলফিকার আলী খান।

রাজ্যের একাধিক পৌরসভায় প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই তৃনমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। কোথাও টায়ার জ্বালিয়ে আবার কোথাও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে কর্মী-সমর্থকরা। কারণ একটাই তাদের প্রার্থী পছন্দ হয়নি। এবার সেই অভিযোগ তোলেন কৃষ্ণনগর শহর সংখ্যালঘু সেলের সভাপতি অনুপম বিশ্বাস।

 পৌরসভা নির্বাচনে দলের টিকিট না পাওয়ায় তিনি বলেন পুরোপুরি দুর্নীতিতে ভরা কৃষ্ণনগরের পৌরসভার নির্বাচনের প্রার্থী তালিকা। তিনি দলের বিরুদ্ধে সরব হয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

এরপর তাকে দল থেকে মনোনয়নপত্র তুলে নেওয়ার কথা বলা হয়। কিন্তু মনোনয়নপত্র তুলে নেওয়ার তারিখ অতিক্রান্ত হওয়ার পরেই তাকে অপসারিত করার সিদ্ধান্ত নেয় দল। এদিন সাংবাদিক সম্মেলন করে দলের পদ থেকে তাকে অপসারিত করা হয়। যদিও এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অনুপম বিশ্বাসের।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories