Saturday, September 5, 2026
28 C
Kolkata

চাঁচলে চোরাই বাইক সহ ধৃত ২, আদালতে চলল জিজ্ঞাসাবাদ

মালদা, এনবিটিভিঃ ক্রেতা সেজে ২ বাইক চোরাকারবারি কে গ্রেফতার করল মালদহের চাঁচল থানার পুলিশ। ধৃত ওই দুই পাচারকারী কে শুক্রবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানায়, ধৃতদের নামগুলি হল যথাক্রমে রইসুউদ্দিন (২৯) ও খুরসেদ আলি ওরফে বুলু (৪৩)।

২টি চোরাই বাইক উদ্ধার করা হয়েছে। ধৃত ওই দুজনেরই বাড়ি চাঁচল থানার নইকান্দা এলাকায়। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের ৫দিনের পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন আদালতের কাছে জানানো হবে।

পুলিশ আরও জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজে নইকান্দা এলাকা থেকে বৃহস্পতিবার বিকেল নাগাদ ওই দুই চোরাই বাইক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা আন্তঃরাজ্য বাইক পাচারকারী।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories