Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

পুরভোটের আবহে বাংলা-বিহার সীমান্তে কড়া নিরাপত্তা, মদ পাচারে ধৃত ১

হরিশ্চন্দ্রপুর, এনবিটিভি ডেস্কঃ  সামনেই জেলায় দুটি পুরসভায় ভোট। তাই জেলা জুড়ে চলছে পুলিশি নজরদারি। বাংলা-বিহার সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ। আজ সেই নিরাপত্তার ঘেরাটোপে এবার বিহারে মদ পাচার করতে গিয়ে ধৃত যুবক। মালদহ জেলার হরিশচন্দ্রপুর এলাকায় রয়েছে বিহার সীমান্ত।

বাণিজ্যিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই এলাকায় যে কোনো রকম অপরাধমূলক কাজকর্মে বিহার যোগ থাকে। অপরাধীর অপরাধ করে সহজেই বিহার পালিয়ে গিয়ে বাঁচতে চাই। তাই বাংলা-বিহার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। চলছে নাকা চেকিং,সঙ্গে চলছে পুলিশের চিরুনি তল্লাশি। তাতেই এবার ধরা পড়লো এক যুবক।

 পুলিশ সূত্রের খবর ধৃত যুবকের নাম মিঠুন দাস(৩০)। বাড়ি হরিশ্চন্দ্রপুরের কুশিদা এলাকার হাটখোলাতে। ধৃত যুবক বিহারে মদ পাচার করছিল। ৪০ বিলিতি মদের বোতল সহ পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়ে ওই যুবক। বোতলগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস বলেন, ধৃত যুবক কে জিজ্ঞাসাবাদ চলছে। ধৃত যুবককে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকে মাঝে মাঝে দুষ্কৃতীরা এসে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম করে পালিয়ে যায়। দুষ্কৃতীদের ধরতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। পুরভোটের আবহে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই বিহার সীমান্তে কড়া চিরুনি তল্লাশি চালাচ্ছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories