Saturday, September 5, 2026
28 C
Kolkata

তৃণমূল থেকে বহিস্কার শান্তিপুরের দুই পদাধিকার! এখন পুরভোটের নির্দল প্রার্থী

সুরজিৎ দাস,নদীয়া, এনবিটিভি: শান্তিপুর পৌরসভার দুটি ওয়ার্ডের তৃণমূলের পদাধিকারীদের দল থেকে বহিস্কৃত করল তৃণমূল।

জানা গিয়েছে, শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে তৃণমূলের পদাধিকারী ছিলেন অমল মন্ডল এবং শান্তিপুর ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পদাধিকারী ছিলেন শ্যামল মাহাতো। শান্তিপুর পৌরসভার পৌর নির্বাচনের প্রার্থী ঘোষনা হতেই ওই দুই পদাধিকারের নাম না থাকায়, তৃণমূল ছেড়ে নির্দল প্রার্থী হিসাবে জোড়া পাতা চিহ্নে দাঁড়িয়েছেন এরপর শুরু হয় তৃণমূলের ভেতরে তীব্র জল্পনা।

গতকাল রানাঘাট নজরুল মঞ্চে প্রত্যেক তৃণমূল প্রার্থীদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা করেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণের তৃণমূল জেলা সভাপতি রত্না ঘোষ কর, সভাধিপতি রিক্তা কুন্ডু, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

সেখানেই শান্তিপুরের দুটি ওয়ার্ডের দুই তৃণমূলের পদাধিকারী তৃণমূল কর্মী কে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন। এই ব্যাপারে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, “দলে থেকে নির্দলে গিয়ে দল কে অপমান করেছে ওই দুই তৃণমূল কর্মী, সেই কারণে দলের শীর্ষ নেতৃত্বরা তাদের দল থেকে বহিষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছেন।”

তবে এই ব্যাপারে এখনও মুখ খোলেননি তৃনমূলের প্রাক্তন দুই পদাধিকারী।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories