Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

আলিয়ার প্রাক্তন ছাত্রনেতা আনিস খানকে খুন! পুলিশের বিরুদ্ধে অভিযোগ

হাওড়া, এনবিটিভিঃ  গতকাল রাতে বাড়ির ছাদ থেকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। হঠাৎ রাতে আমতা থানা থেকে পুলিশের পোশাকে বাড়িতে যায়। বাড়িতে তল্লাশি চালিয়ে আলিয়ার প্রাক্তন ছাত্রনেতা আনিস খানকে খুন করে বলে অভিযোগ।

আনিসের বাবা জানান, “রাতের বেলা আমতা থানা থেকে একজন পুলিশের পোশাকে ও বন্দুক হাতে সঙ্গে আরও তিন জন বাড়িতে আসে। তারা আনিসের খোঁজ নিতে থাকে। প্রথমে আনিসের ব্যাপারে না বললেও পরে পুলিশের পোশাক থাকায় তাকে বলে ফেললাম। আমাকে বন্দুক দেখিয়ে দাঁড়িয়ে ছিল পুলিস কর্মী। অন্য তিনজন ছাদের উপরে উঠে আনিসকে চোখের সামনে ফেলে মেরে দেয়। সঙ্গে সঙ্গে আমতা থানায় জানালেও থানা থেকে কেউ আসেনি। পরে শনিবার সকালে পুলিশ এসে আনিসের মৃত দেহ নিয়ে চলে যায়।”

উল্লেখ্য, আনিস খান হাওড়া জেলার আমতা এলাকার বাসিন্দা। তিন বছর পূর্বে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পড়াশোনা শেষ করেন। তিনি একসময়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলেন। নিজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আন্দলনের সামনের শারিতে থাকতেন বলে জানা যায়। তিনি NRC, NPR, CAA আন্দোলনের প্রথম শারীর লড়াকু নেতা হিসাবে দেখা যেত। আন্দোলনের সময় তাঁর শ্লোগানে এক নতুন শক্তি জোগান দিত। তাঁর টগবগ ভাষণে উদ্বুদ্ধ হত আন্দোলন কর্মীরা। জানা গিয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সব সময় সাহস জুগিয়ে আসছিল আনিস। আজ সেই লড়াকু নেতা আর নাই কেউ বিশ্বাস করতে পারছে না।

আনিস খান, আলিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সময়।

এটা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ দুষ্কৃতিরা ঘটিয়েছে বলে অভিযোগ আনিসের সহ যোদ্ধাদের। আনিসের হত্যার পিছনে কার হাত, কেন তাকে নিঃসংশ ভাবে হত্যা করা হল? সব কিছু পুলিশ ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। চলছে পুলিশি তদন্ত।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories