Wednesday, October 21, 2026
25 C
Kolkata

 চারটি বিয়ের জন্য শরিয়া, আর চুরির জন্য ভারতীয় দণ্ডবিধি?: বিজেপি সাংসদ অরবিন্দ

এনবিটিভি ডেস্কঃ  দেশে নির্বাচনী প্রচারে বিজেপি সাংসদ অরবিন্দ ইসলামফোবিক বক্তৃতায় বলেন যে, “দেশের মুসলমানদের চারটি বিয়ে করার জন্য শরিয়া দরকার। আর চুরির মতো অপরাধের জন্য ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) প্রয়োজন, কারণ শরিয়া অনুসারে হাত কাটার মতো শাস্তি হবে। হয় একটি পূর্ণাঙ্গ পদ্ধতিতে শরিয়া গ্রহণ করুক অথবা আইপিসি। যেকোনো একটাকে ছাড়তে হবে, দু’দিকের সুবিধা নিলে হবে না।”

অরবিন্দ দাবি করে বলেন, “দেশের হিন্দুদের বিরুদ্ধে হালাল, হজ, হিজাব, সুরমা, কলমা ষড়যন্ত্র চলছে এবং হিন্দুদের সকলে একত্রিত হয়ে নিজেদের রক্ষা করার সময় এসেছে। আমাদের কর্ণাটক (হিজাব বিতর্ক) ভাই ও বোনেরা ইতিমধ্যেই হিজাবের বিরুদ্ধে লড়াই করছে এবং আমাদের সমর্থনে দাঁড়ানো উচিত। হিজাবের জন্য মুসলিমদের সমাবেশ করার অনুমতি দেয়। কিন্তু তারা শিবাজী জয়ন্তী এবং হনুমান জয়ন্তীতে শোভা যাত্রার জন্য একই কাজ করে না।’

শনিবার অন্ধ্রপ্রদেশে ধরপল্লীতে মন্ডল পর্যায়ের দলীয় কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের সামনে জোরগলায় বলেন বিজেপি সাংসদ অরবিন্দ।

এদিকে দেশের পাঁচ রাজ্যে ভোট চলছে। ভোটের মহল গরম রাখতে হিন্দু-মুসলিমের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্যই বিজেপি সাংসদের এমন বিস্ফোরক মন্তব্য বলে অভিযোগ রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories