Thursday, July 23, 2026
26.4 C
Kolkata

ইউক্রেনে দফায় দফায় বিস্ফোরণ, রুশ বিমান বিধ্বস্ত

ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার দ্বিতীয় দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। দ্বিতীয় দিনে রাজধানী কিয়েভে একটি রুশ বিমান বিধ্বস্ত হয়েছে বলেও জানানো হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার সকাল থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। -বিবিসিশহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। একইসঙ্গে রাশিয়ার একটি বিমানও ভূপাতিত করার দাবি করেছে তারা। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কিয়েভের দারনিতাস্কি জেলার একটি অ্যাপার্টমেন্টে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। অ্যান্তন হেরাশচেঙ্কো নামের ওই কর্মকর্তার দাবি, বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং সেটি ৭এ কোসহিতসিয়া সড়কের একটি বাড়িতে বিধ্বস্ত হয়। এছাড়া স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের একটি নয়তলা আবাসিক ভবনে আগুন ধরে গেছে। অবশ্য মিসাইল হামলা বা অন্য কী কারণে আগুন ধরেছে সেটি উল্লেখ করা হয়নি।বিষয়টি নিশ্চিত করেছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিতসস্কো। এক টুইটে তিনি জানিয়েছেন, এ ঘটনায় কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রকেটের টুকরোর আঘাতে ওই ভবনে আগুন ধরতে পারে বলেও জানিয়েছেন তিনি। এদিকে শুক্রবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। হামলার প্রথম দিনে বৃহস্পতিবারও রাশিয়ার মিসাইল আক্রমণের সময় একই ধরনের শব্দ পাওয়া গিয়েছিল।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

‘ইতিহাস সব মনে রাখবে’, নিট আন্দোলনে ছাত্রদের পাশে নাসিরুদ্দিন শাহ

নিট পরীক্ষা নিয়ে অনিয়ম, প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র...

Topics

‘ওর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই লড়ুন’ নাম না করে অভিষেককে শুভেন্দুর কটাক্ষ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক...

Related Articles

Popular Categories