Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

১০কেজি গাঁজাসহ গ্রেফতার এক যুবক

সাদ্দাম শেখ ,মালদা: পুলিশের তৎপরতায় গতকাল রাতে মালদহের হরিশ্চন্দ্রপুরের কলহা এলাকা থেকে এক গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০ কেজি গাঁজা। ধৃত যুবকের নাম সুমন দাস(২৯)। ধৃত যুবকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারোডাঙ্গা গ্রামে। ওই গাঁজা পাচারকারী যুবককে শুক্রবার মালদা কোর্টে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ,গতকাল গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এলাকারই কলহা গ্রামে হানা দেয়। সেখানে ওই যুবক টোটো করে একটি বস্তা নিয়ে যাচ্ছিল। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী পাকড়াও করে ওই যুবককে। তার কাছ থেকে উদ্ধার হয় ১০ কেজি গাঁজা। এত পরিমাণ গাঁজা নিয়েছে কোথায় যাচ্ছিল সেই নিয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান,” আমরা গতকাল রাতে খবর পাই হরিশ্চন্দ্রপুরের ওই এলাকায় গাঁজা পাচার করার চেষ্টা করা হচ্ছে। সেখানে গিয়ে ওই যুবককে আটক করা হয় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে আজ তাকে মালদা আদালতে পেশ করা হবে”।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories