Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

ভোটের দিন সন্ত্রাসের আশঙ্কা! শাসক দলের বিরুদ্ধে পুলিশ সুপারের দপ্তরে ডেপুটেশন দিল কংগ্রেস

সুরজিৎ দাশ, নদীয়া: রাত পোহালেই ভোট রাজ্যের একাধিক জায়গায়। নদীয়ার ১০টি পৌরকেন্দ্রে ভোটগ্রহণ হবে কাল। আর ভোটের আগেদিন শাসকদলের বিরুদ্ধে ভোটের দিন সন্ত্রাস চালানোর আশঙ্কা করে কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল কংগ্রেস।

এদিন কংগ্রেসের জেলা সভাপতির নেতৃত্বে নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার প্রতিটি কংগ্রেস প্রার্থীর উপস্থিতিতে পুলিশ সুপারের একটি ডেপুটেশন দেওয়া হয়। কংগ্রেসের জেলা সভাপতি অসীম সাহা অভিযোগ করেন, “ইতিমধ্যেই শাসকদলের নেতৃত্বে বেশকিছু বহিরাগতরা বিভিন্ন হোটেলে আস্তানা পেতেছে। এই প্রথম নয়, প্রতিটি ভোটে তৃণমূল কংগ্রেস তাদের দুষ্কৃতীদের এনে ভোট লুট করার চেষ্টা করে। ভোটের দিন সন্ত্রাস করে মানুষকে আতঙ্কিত করে ভোট বানচাল করে দেওয়ার পরিকল্পনা করে রাজ্যের শাসক দল”।

আগামীকাল আমরা আশঙ্কা করছি, তৃণমূলের বহিরাগত গুন্ডারা এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করতে পারে। মূলত সেই কারণেই কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের কাছে একটি ডেপুটেশন জমা দিলাম। তিনি যেন আইনিভাবে তাদের বিরুদ্ধে যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে যাতে ভোটের দিন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories