Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

দেখলে চোখে জল আসবে, কী করুন অবস্থায় দিন কাটাচ্ছেন এই ৭০ বছরের বৃদ্ধা?

গোলাম হাবীব, মালদা:মালদা জেলার রতুয়া ২নং ব্লকের সম্বলপুর অঞ্চলের দইঘাট্টা গ্রামের ৭০বছরের বৃদ্ধা মিলন সরকার।মাটির ভাঙ্গাচোরা বাড়ি।একটু বৃষ্টি হলেই জল পরে ছাদ থেকে ঘরে জমে জল।নেই শৌচালয় বা জলের কোন ব্যবস্থা। বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে বিদ্যুৎ ব্যবস্থা ঘরে আলোর ব্যবস্থা বলতে হারিকেন এবং খুপির আলো।এরূপ অবস্থায় দিনের বেলায় ঘরজুড়ে বিরাজ করছে কুচকুচে অন্ধকার,শেই অবস্থায় দুই নাবালক নাতিকে নিয়ে অনাহারে কষ্টের দিন কাটছেন সম্বলপুর অঞ্চলের দইঘাট্টা গ্রামের৭০ বছরের বৃদ্ধা মিলন সরকার।

জানা গেছে বৃদ্ধা মিলন সরকার বয়স প্রায় ৭০। স্বামী মারা গেছে বহু বছর আগে। একমাত্র মেয়ে যার বিয়ে হয়েছিল রতুয়ার একটি গ্রামে,কিন্তু কয়েক বছর পরেই তার স্বামী মারা যায়।সে অবস্থায় তার মেয়ে নিজের ছোট দুই মেয়েকে তার মা বৃদ্ধা মিলন সরকার কাছে ফেলে ভিন রাজ্যে বিয়ে করে নতুন সংসার পেতেছে বলে অভিযোগ ওই বৃদ্ধার।বয়সের ভারে নুয়ে পড়েছে বৃদ্ধা ঠিক ভাবে হাঁটাচলা করতে পারে না।
পরিষ্কারভাবে দেখতেও পাননা ভিক্ষা করে কোনোরকমে কাটছিল দিন কিন্তু এখন বয়সের ভারে ভিক্ষা টুকু করতে পারেন না। ফলে রোজ উনুন টুকুও জ্বলেনা।যার ফলে সেই দুই নাবালক নাতনিকে নিয়ে লোকের কাছে হাত পাততে হয় দু’মুঠো খাবার জন্য।
এইমত অবস্থায় সরকারী বা কোন স্বেচ্ছাসেবী সংস্থার তরফের কাছ থেকে সাহায্যের কাতর আর্জি জানিয়েছেন বৃদ্ধা।

তবে স্থানীয় মেম্বার প্রীতম দাস কে বৃদ্ধার সম্পূর্ণ ঘটনায় সম্পর্কে জিজ্ঞেস করা হলে বলেন,”তাদের কোন প্রকার স্থানীয় কাগজপত্র না থাকার কারণে কোন প্রকার সরকারি সাহায্য করতে অসুবিধা হচ্ছে তবে আমি নিজ ব্যক্তিগত দিক থেকে সবরকম সাহায্য করছি এবং তার যত দ্রুতসম্ভব প্রমাণ কাগজ তৈরি করিয়ে সবরকম সাহায্য করা হবে”।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories