Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

প্রতিবাদী মুসকান পাঠানের মেয়েঃ মুসকানের বাবা হোসেন খান

এনবিটিভি ডেস্কঃ  রবিবার মহারাষ্ট্রের এক সংগঠন মুসকানের সাহসিকতার জন্য বিশেষ পুরস্কার তুলে দেয়। সেদিন প্রতিবাদী মুসকানের বাবার সঙ্গে কথা বলার সময় তিনি মুচকে হেঁসে গর্ব করে বলেন, “মুসকান পাঠানের মেয়ে।”

উল্লেখ্য, কর্ণাটকের হিজাব বিতর্কে কলেজে একদল গেরুয়া বাহিনী মুসকানকে ঘিরে ধরার সময় আল্লাহু আকবর স্লোগান সারা দেশ তথা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সারাদেশ থেকে ব্যাপক সমর্থন পেয়েছে তাতে আনন্দ প্রকাশ করেছে মুসকান খানের পরিবার।

এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় পরিবার জানায়, “মুসকান একজন খুব ধার্মিক মেয়ে, সে স্রষ্টার সাথে সংযোগের গুরুত্বে বিশ্বাস করে। এমনকি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ (মধ্যরাতের নামাজ) আদায় করে। সাধারণত পাঠান মহিলারা খুবই সাহসি হয়ে থাকে তাই মুসকানের বাবার এই বক্তব্য মেয়ের সম্পর্কে।

মুসকানের ভাইরাল ভিডিও।

পরিবার আরও জানিয়েছেন যে, “মুসকান একজন আইনজীবী হতে চেয়েছিল, তবে অনেক শুভাকাঙ্ক্ষী এখন তাকে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু করার পরামর্শ দিচ্ছেন। ইনশাআল্লাহ, আমরা তার উন্নত শিক্ষার জন্য একজন ভালো মানুষ হতে এবং তার জাতির সেবা করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।”

হোসেন খান তার পরিবার সম্পর্কে গুজব এবং ভুয়া খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমাদের প্রতিপক্ষরা যখন কোটি কোটি টাকা উপহার, পুরস্কার ইত্যাদির মতো গুজব ও ভুয়া খবর ছড়ায়, তখন তা সহজেই উপেক্ষা করা যায়। কিন্তু আমাদের নিজেদের লোকেরা যখন তা করে এবং আমরা হতাশ হয়ে পড়ি, তখন তা কষ্ট দেয়।”

মহারাষ্ট্র ভিত্তিক সংগঠন মহারাষ্ট্র সক্রিয় ফোরাম গাজিউদ্দিন রিসার্চ সেন্টার, তাহজিব ফাউন্ডেশন ও সাদা ফাউন্ডেশনের সদস্যরা মুসকানকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন।

সফররত সদস্যদের সরফরাজ আহমেদ বলেন, “আমাদের সফরের উদ্দেশ্য ছিল মুসকানের সাংবিধানিক অধিকার রক্ষা করা। মুসকানের সাহসিকতার প্রশংসা যোগ্য।  

 এদিন মুসকানের পরিবার সহ উপস্থিত সকল সদস্য সেখানে “ভারতের সংবিধানের প্রস্তাবনা” পাঠ করেন। মুসকানের হাতে বিশেষ উপহার তুলে দেয় মহারাষ্ট্র ভিত্তিক সংগঠন।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories