Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভোট পরবর্তী হিংসায় এবার অন্য চিত্র দেখা গেল শান্তিপুর পৌরসভায়!

সুরজিৎ দাশ,নদীয়া: ভোটের দিন থেকে ভোট পরিবর্তী সময়ে শাসকদলের হাতে বিরোধীদের আক্রান্ত হতে দেখা গিয়েছে একাধিক জায়গায়। এবার অন্যচিত্র দেখা গেল নদীয়ার শান্তিপুরে।তৃণমূলে ভোট দেওয়ার কারণে গভীর রাতে বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো নির্দল সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের বাইন পাড়া এলাকায়।

জানা গিয়েছে ,ওই ওয়ার্ডের একটি পরিবার দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে যুক্ত। আসন্ন পৌরসভা নির্বাচনে গোষ্ঠী কোন্দল এর ফলে এইবারে তৃণমূলের কিছু একাংশ সমর্থক তারা নির্দল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। 24 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই নির্দল সমর্থকদের সঙ্গে তৃণমূলের একাংশের গোষ্ঠী কোন্দল লেগেইছিল। গতকাল হঠাৎ গভীর রাতে একটি বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে বেধড়ক মারধর করে।বাদ যায়নি শিশুরাও।

অভিযোগ তৃণমূলে ভোট দেওয়ার কারণেই তাদের ওপর এই আক্রমণ করে নির্দল সমর্থিত দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে পরিবারের তরফ থেকে একটি লিখিত অভিযোগ শান্তিপুর থানায় দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories