Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

১৪ কোটির দীপক চাহারের গুরুতর চোট, চিন্তায় চেন্নাই শিবির

এনবিটিভি ডেস্কঃ উরুর পেশিতে গুরুতর চোট পেয়ে আসন্ন ১৫তম সংস্করণ আইপিএলে অনিশ্চিত হয়ে গেলেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার দীপক চাহার। এবারের আইপিএলের নিলামে চাহারকে ১৪ কোটি টাকায় দলে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন সিএসকে।

প্রসঙ্গত, ইডেনে চলমান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ চলাকালীন তিনি চোট পান। তাঁর উরুর পেশি ছিঁড়ে গিয়েছে বলে সূত্রে জানা যায়। এই চোটের জন্যই তিনি আইপিএলের বেশিরভাগ ম্যাচ খেলতে পারবেন না। কবে তিনি মাঠে ফিরতে পারবেন, সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না।

গত আইপিএলে তাঁর বড় অস্ত্র ছিলেন চাহার। চাহার যদি শেষপর্যন্ত আইপিএলে খেলতে না পারেন, তাহলে বড় ধাক্কা খাবেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

উল্লেখ্য, ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৫তম সংস্করণ। ফাইনাল ম্যাচ ২৯ মে। লিগের সব ম্যাচ মহারাষ্ট্রে অনুষ্ঠিত হবে। প্লে অফের ভেন্যু সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories