Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

২ দিনের সফর ইউপি-তে মমতা, প্রথম দিনেই ‘জয় শ্রীরাম’ স্লোগান বিজেপির

এনবিটিভি ডেস্কঃ বারাণসীতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়ে ভোট প্রচারের উদ্দেশে এদিনই তিনি কলকাতা থেকে বারাণসীতে পৌঁছায়। বিমানবন্দর থেকে তিনি যাচ্ছিলেন বারাণসীর ঘাটে। সেই সময়ই কালো পতাকা দেখিয়ে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়। ওঠে ‘জয় শ্রীরাম’ স্লোগানও। পাল্টা ‘জয় হিন্দ’ স্লোগান দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বিক্ষোভ সম্পর্কে অখিলেশ যাদব বলেন, উত্তর প্রদেশেও বিজেপির অবস্থা খারাপ। সেখানে দিদি আর ভাই বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। তিনি আরও কটাক্ষ করে বলেছেন, বাংলায় লজ্জার হার থেকে বিজেপি বেরিয়ে আসতে পারেনি। সেই কারণে বারাণসীতে কালো পতাকা দেখাচ্ছে বিজেপি।

যেভাবে  সমাজবাদী পার্টির পক্ষ থেকে তাঁকে  স্বাগত জানানো হয়েছে তার জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তবে বিজেপি তার সঙ্গে যে আচরণ করেছে রাজনৈতিকভাবে বৃহস্পতিবার জবাব দেবেন বলে জানান।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories