Sunday, September 6, 2026
28 C
Kolkata

তৃণমূলের হার! রাতারাতি ওসি বদল তাহেরপুরে

সুরজিৎ দাশ, নদীয়া: পৌর দখলে তৃণমূল ঝড় তুললেও এবার তাহেরপুর পৌরসভা গেছে বামেদের দখলে। আর তৃনমূলের এই হারের খেসারত দিতে হলো তাহেরপুর থানার ওসিকে। রাতারতি বদলি হয়ে গেল ওসি। বিরোধীদের দাবি, “নিরপেক্ষতা বজায় রাখতে গিয়েই শাস্তি পেতে হল ওসি কে”। অন্যদিকে তৃনমূলের দাবি, “প্রশাসনিক নিয়ম মেনেই এই বদল”।

উল্লেখ্য গোটা রাজ্য জুড়ে যেখানে সবুজ ঝড় উড়ছে, সেখানে শুধুমাত্র নদীয়ার তাহেরপুর পৌরসভায় বামেরা তাদের নিজেদের জায়গা ধরে রাখল। তাহেরপুর পৌরসভার 13 টি ওয়ার্ডের মধ্যে বামেদের 8 টি ওয়ার্ডে জয়ী হয়। তাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাহেরপুর পৌরসভা বামেরা নিজেদের দখলে রাখল। আর এই ফল বেরোতে না পেরোতেই কয়েক ঘন্টার মধ্যেই তাহেরপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাস কে বদলির নির্দেশ দিল প্রশাসন। তাহিরপুর সিপিআইএম নেতৃত্বের দাবি, “যেহেতু ভোটের দিন তিনি নিরপেক্ষতা বজায় রেখেছেন সেই কারণেই তাকে এই উপহার দিল শাসকদল। শুধুমাত্র তাহেরপুরের ঘটনাই নয়,রাজ্যের যেখানে যেখানে পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিয়ে একটু কাজ করছে সেখানেই শাসকদলের কোপে পড়ছেন প্রশাসনিক কর্তারা”।

অন্যদিকে বিজেপির দাবি,” এটা তৃণমূলের কালচার। তাহিরপুরে প্রশাসনকে সেইভাবে হাতিয়ার করতে পারিনি বলেই ওসিকে বদল করা হয়েছে”। যদিও তাহিরপুর তৃণমূল নেতৃত্ব বলেন,” এটা পুরোপুরি প্রশাসনিক নিয়মেই বদলি করা হয়েছে ওসিকে। এরসাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই”।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories