Wednesday, October 21, 2026
25 C
Kolkata

মানসিক অবসাদের শিকার! গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক

সুরজিৎ দাশ, নদীয়া: ভারতে মানসিক অবসাদের শিকার হয়ে প্রতি ঘণ্টায় একের অধিক যুবক যুবতী প্রান হারায়। তার অন্যতম প্রধান কারন সচেতনতার অভাব। সঠিক সময়ে মনবিদের কাছে নিয়ে যাওয়া দ্বন্দ্ব থাকে পরিবারের মধ্যে সঙ্গে পারিপার্শ্বিক লোকদের নানান আযুক্তিক ধারনা। আর তার জন প্রতিদিন শয়ে শয়ে প্রাণ হারাতে হচ্ছে যুবক যুবতীদের।
এবার ফের অবসাদের শিকার হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক বছর ২৬ শের যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে নদীয়ার নবদ্বীপ থানার চর মাজদিয়া বাজার রথ তলা এলাকায়।

জানা গিয়েছে,মৃত যুবকের নাম শ্রীদাম সরকার বয়স আনুমানিক ২৬ বছর। মৃত ওই যুবক বেশকিছুদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন। এই দিন দুপুরে নিজের বাড়ির ঘরে ফ্যানের হুকের সাথে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশ প্রশাসনকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থা থেকে ওই যুবককে উদ্ধার করে স্থানীয় মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এরপর প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নবদ্বীপ থানায় নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দেহটি কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories