Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

সরকারী জমির ওপর অবৈধ মার্কেট কমপ্লেক্স নির্মাণ, আদালতে দারস্থ ভূমি রক্ষা কমিটি!

গোলাম হাবীব,মালদাঃ- সরকারি জমি দখল করে অবৈধভাবে মার্কেট কমপ্লেক্স নির্মাণের অভিযোগ।ভূমি সংস্কার দফতর ব্যবস্থা না নেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছে ভূমি রক্ষা কমিটি। মালদহের চাচঁলের সন্তোষপুর এলাকার ঘটনা।গ্রাম পঞ্চায়েত দফতরের পিছনের সরকারি জমিতে কীভাবে? দখল করে নির্মাণ চলছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।এমনকি আদালতের নির্মাণ বন্ধে স্থগিতাদেশ দিলেও তা মানা হচ্ছে না বলেও অভিযোগ।তবুও জোরকদমে চলছে মার্কেট কমপ্লেক্স নির্মাণের কাজ, এখন তা প্রায় শেষ পর্যায়ে পৌঁচেছে।এনিয়ে ভূমি সংস্কার দফতর ও পঞ্চায়েত সমিতির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। ভূমি সংস্কার দফতরের দাবি, ওই জমি পঞ্চায়েত সমিতির অধীনে। যদিও দায় এড়াতে ভূমি সংস্কার দফতর মিথ্যে বলছে বলে দাবি করেছে পঞ্চায়েত সমিতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্তোষপুর গ্রামটি মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে। তার পিছনেই রয়েছে ১৬৫ নং খাঁনপুর হুলাসপুর মৌজার ০১ নং খতিয়ানের ৬৮১ নং দাগের উপর ৩২ শতক খাস জমি।সেখানেই স্থানীয় আটজন জমি মাফিয়া তা দখল করে দোকানঘর তৈরির কাজ করেছেন। সেই দোকান চড়া দামে বিক্রির জন্য অগ্রিম মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ।

অভিযোগকারী মতিহার অঞ্চলের ভূমি রক্ষা কমিটির সম্পাদক রাজ্জাক আলী বলেন,”ওই সরকারি জায়গায় ছিল এক বিশালকার প্রাচীনতম বটবৃক্ষ।সেই বটবৃক্ষ বনদফতরকে না জানিয়ে রাতের অন্ধকারে কেটে সেখানে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে মার্কেট কমপ্লেক্স,।এনিয়ে ভূমিরক্ষা কমিটির তরফে কাজ বন্ধ করতে চাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।আমি প্রশাসনিক মহলে লিখিত অভিযোগ জানিয়েছি।পাশাপাশি চাঁচল মহকুমা আদালতের দারস্থ হয়েছি।আমরা চাই সরকারি জায়গা দখলমুক্ত হোক”।

মামলাকারী ভূমি রক্ষা কমিটির আইনজীবী মোহাম্মদ খাইরুল এনাম জানিয়েছেন,”আদালত আদেশ দিয়েছেন ওই জমিতে নতুন করে কিছু করা যাবেনা।এখনো পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ আছে।কিন্তু গায়ের জোরে তারা চালিয়ে যাচ্ছে”।

যদিও এই বিষয় নিয়ে চাঁচল-১ ব্লকের ভূমি সংস্কারক আধিকারিক অরিজিৎ দাস জানান,”ওই ১ নং খতিয়ানের খাসজমির নথিতে পাওয়া গেছে জায়গাটি পঞ্চায়েত সমিতির তত্ত্ববধানে রয়েছে দুইদশক ধরে।সন্তুোষপুর হাট বলে উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন তিনি।এ বিষয়টি পঞ্চায়েত সমিতিকে হস্তক্ষেপ করা হয়েছে এবং আদালতে বিচারাধীন রয়েছে”।

যদিও এই বিষয়টি নিয়ে ভূমি সংস্কার দপ্তরের দিকে আঙুল তুলেছিলেন চাঁচল-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি।সভাপতি ওবাইদুল্লাহ আহমেদ চৌধুরী দাবি করে বলেন,”নিজেদের দায় এড়াতে ভূমি সংস্কার দফতর মিথ্যে বলছে।পঞ্চায়েত সমিতির চোখে কাল ফিতে বেধে ও অন্ধকারের রেখে ভূমি সংস্কারের আধিকারিকেররা সরকারি জায়গা দখল দিতে মদত করছেন” ।এতেই শুধু থামলেন না।আরোও ক্ষোভ উগড়ে দিয়ে বললেন,”যদি পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে জায়গাটি রয়েছে,তাহলে পঞ্চায়েত সমিতিকে লিখিত রিপোর্ট এখনো কেন দেওয়া হয়নি ভূমি সংস্কারের তরফে”।এই ঘটনা নিয়ে শুরু হয়েছে ভূমি সংস্কার দফতর ও পঞ্চায়েত সমিতির তীব্র বাগবিতন্ডা।

যদিও দুই দফতরের টানপোড়নের মধ‍্যে দখল হয়ে যাচ্ছে সরকারি জমি।নির্মাণ করা হচ্ছে মার্কেট কমপ্লেক্স।যদিও গোটা ঘটনাটি আদালতের বিচারাধীন থাকা সত‍্যেও কিভাবে অবৈধ নির্মাণ চালিয়ে যাচ্ছেন ওই এলাকার মাফিয়ারা,তা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করছে মামলাকারী ভূমি রক্ষা কমিটি।

যদিও এই বিষয়ে সংবাদমাধ্যম মার্কেট কমপ্লেক্স নির্মিতস্থানে গেলে কেউ কোনো মন্তব্য করতে চাননি।তবে স্থানীয় সূত্রে জানা গেছে,ওই জাইগায় চটি পেতে সপ্তাহের মঙ্গলবার বাজার বসত।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories