Sunday, September 6, 2026
28 C
Kolkata

রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক বৃদ্ধার

সুরজিৎ দাশ, নদীয়া: রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১ টা নাগাদ নদীয়ার নবদ্বীপ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মনিপুর ঘাট রোড এলাকায়।

জানা গিয়েছে, মৃতা বৃদ্ধার নাম লক্ষী চক্রবর্তী, বয়স আনুমানিক ৭৫ বছর। নিজের সন্তানদের সাথে সদ্ভাব না থাকায় দীর্ঘদিন যাবৎ একাই বাড়িতে বসবাস করতেন ওই বৃদ্ধা।স্থানীয় সূত্রে জানা যায়, এই দিন ওই বৃদ্ধার ঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। এরপর সেই দিকে ছুটে গেলে বৃদ্ধাকে ঘরের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন ওই বৃদ্ধা বলে প্রাথমিক ধারণা স্থানীয় এলাকাবাসী ও পুলিশের। সম্পূর্ণ ঘটনাটি তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories