Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

রেনবো ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় অনুষ্ঠিত হল রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির

আলিনুর মন্ডল, বসিরহাট: আজ বসিরহাট উত্তর বিধানসভার চৈতা পঞ্চায়েতের অন্তর্গত মালিতিপুর রেলস্টেশন মাঠে রেনবো ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির, ট্রাই সাইকেল বিতরণ, চক্ষু পরীক্ষা শিবির, এবং বসে আঁকো প্রতিযোগিতা।

উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রেনবো ওয়েলফেয়ার সোসাইটির রাজ্য সভাপতি মাননীয় আইনুল হক, পশ্চিমবঙ্গ বিধানসভার উচ্চ শিক্ষা দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা বসিরহাট উত্তরের মাননীয় বিধায়ক রফিকুল ইসলাম সাহেব, এছাড়াও উপস্থিত ছিলেন চৈতা পঞ্চায়েত প্রধান প্রতিনিধি মাননীয় নিজামুদ্দিন মহাশয়, পঞ্চায়েত সভাপতি মাননীয় ফজলুল হক মহাশয়, প্রাক্তন ব্লক সভাপতি মাননীয় সিরাজুল ইসলাম মহাশয়, এবং প্রমুখ নেতৃত্ব বৃন্দ।

আজ প্রায় কুড়িটি ট্রাইসাইকেল এবং 50 জনের অধিক মানুষ রক্ত দান করেন।মাননীয় রফিকুল ইসলাম মন্ডল মহাশয় বলেন রেনবো কথাটির একটা তাৎপর্য আছে, “এর মধ্যে সাতটি রং মিশে আছে আমি এখানে এসে তাদের এই কর্মযজ্ঞে সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তাদের এই সামাজিক কাজকর্ম সত্যিই প্রশংসনীয়”।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories