Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

দেয়াল লিখন মুছে ফেলার কাজ শুরু করলেন কাউন্সিলররা

গোলাম হাবীব,মালদা: প্রসাশন থেকে নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন শেষ হয়ে গেলে মুছে ফেলতে হবে সমস্ত দেয়াল লিখন। তাই ফল ঘোষনার পরই দেয়াল লিখন মুছতে শুরু করেছেন প্রার্থীরা। এবার দেয়াল লিখন মোছার কাজে নেমে পড়লেন ইংরেজবাজার ১৮ নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত কাউন্সিলর নিবেদিতা কুন্ডু।

এবারে ইংরেজবাজার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের নতুন মুখ হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন নিবেদিতা কুন্ডু। বিপুল ভোটে নিকটতম বিজেপির প্রার্থীকে পরাজিত করেন তৃণমূল প্রার্থী নিবেদিতা কুন্ডু। নির্বাচনে জেতার পর শনিবার সকালে এলাকার দৃশ্য দূষণ রুখতে ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার দেওয়াল পরিষ্কারের কাজ দলীয় কর্মীদের নিয়ে শুরু করেন তৃণমূলের সদ্য নির্বাচিত কাউন্সিলর নিবেদিতা কুন্ডু।

ইংরেজবাজার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সদ্য নির্বাচিত কাউন্সিলর নিবেদিতা কুন্ডু বলেন , “নির্বাচনের আগে গোটা এলাকা জুড়ে আমার নামের যে প্রচারের দেওয়াল লিখন শুরু হয়েছিল এবং বিভিন্ন ব্যানার, পোস্টার, দলীয় ঝান্ডা লাগানো হয়েছিল তা পরিষ্কারের কাজে হাত লাগিয়েছি। আমার সঙ্গে সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্মী-সমর্থকেরা সহযোগিতা করেছেন। এদিন যেসব এলাকার বাড়ির দেওয়াল গুলিতে নির্বাচনী প্রচার ছবি এঁকে লেখা হয়েছিল, সেগুলি সাদা চুন দিয়ে মিটিয়ে ফেলা হয়েছে”। এলাকার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories