Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

শারীরিক অক্ষমতাকে হার মানিয়ে পরীক্ষা কেন্দ্রে জেদি নদীয়ার প্রিয়াঙ্কা

নদীয়া, এনবিটিভিঃ  শারীরিক অক্ষমতার কারণে ছোট থেকেই চলাফেরা করতে পারে না। কিন্তু শারীরিক অক্ষমতা বাধা দিতে পারেনি তার পড়াশোনায়। অদম্য জেদ থাকলে তার সমস্ত বাঁধা অতিক্রম করা যায় তার নজীর গড়লেন নদীয়ার প্রিয়াঙ্কা পাল। হুইল চেয়ারে বসেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রিয়াঙ্কা পাল।

 নদীয়ার তাহেরপুর থানার বাদকুল্লা উত্তর সুরভীস্থানে বাড়ি প্রিয়াঙ্কা পালের। বাদকুল্লা ভুবনমোহিনী গার্লস হাই স্কুলের ছাত্রী। ছোট থেকেই পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ। প্রিয়াঙ্কা পাল এর ছোট থেকেই অনেক চেষ্টা করেছিল তাকে শারীরিক দিক থেকে সুস্থ করে তোলার জন্য। অনেক চেষ্টা করেও বিফলে গেলেন তারা।

প্রিয়াঙ্কা আর পাঁচটা ছেলে মেয়ের মত স্বাভাবিক না হলেও মনের জোর অন্যদের থেকে অনেকটাই বেশি। আর সেই আগ্রহ আর জোর নিয়েই ধাপে ধাপে ক্লাস অতিক্রম করে এবার সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে। নিজের না লিখতে পারলেও মুখে তিনি সব উত্তর বলে দিচ্ছেন। যদিও পর্ষদের অনুমতিতে তার জন্য রাখা হয়েছে রাইটার। আগামীদিনের সে আরো পড়াশোনা করতে চায়।

 উচ্চমাধ্যমিক মাইল ফলক পার করে কলেজ পাশ করে উচ্চ শিক্ষিত হওয়ার স্বপ্ন রয়েছে তার মধ্যে। তাকে সাহায্য করার কোন খামতি রাখে না তার মা-বাবা। রেখেছেন আলাদা করে গৃহশিক্ষক। প্রিয়াঙ্কা পালের পড়াশোনা উৎসাহ দেখে বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এসেছেন। তারাও আগ্রহ সঙ্গে চাইছেন প্রতিবন্ধকতা দূর করে প্রিয়াঙ্কা পাল যেন সমাজের দৃষ্টি স্থাপন করতে পারে। নারী দিবসের দিন এমন ছাত্রীকে আমরাও কুর্নিশ জানাই। প্রিয়াঙ্কা পাল তার মনের শক্তি দিয়ে আরো এগিয়ে যাক।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories