Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

“আন্তর্জাতিক নারী দিবস” উপলক্ষ‍্যে আলোচনা সভা সায়েন্স কংগ্ৰেস অ্যাসোসিয়েশনের

নিজস্ব প্রতিবেদকঃ আজ “আন্তর্জাতিক নারী দিবস” উপলক্ষ‍্যে “ইণ্ডিয়ান সায়েন্স কংগ্ৰেস অ্যাসোসিয়েশন” কলকাতা চ‍্যাপ্টার এবং কল‍্যাণী মহাবিদ‍্যালয়, কল‍্যাণী, নদীয়ার যৌথ উদ‍্যোগে কল‍্যাণী মহাবিদ‍্যালয়ে একদিন ব‍্যাপী এক মনোজ্ঞ বিজ্ঞান আলোচনাচক্র অনুষ্ঠিত হল। উদ্বোধন সঙ্গীত এবং দীপ প্রজ্জ্বলনের মধ‍্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বাগত ভাষণ দেন কল‍্যাণী মহাবিদ‍্যালয়ের অধ‍্যক্ষা ড. রুণু দাস এবং ইণ্ডিয়ান সায়েন্স কংগ্ৰেস অ্যাসোসিয়েশন, কলকাতা চ‍্যাপ্টারের আহ্বায়ক প্রফেসর মনোজ চক্রবর্তী। উদ্বোধনী ভাষণ দেন কল‍্যাণী বিশ্ববিদ‍্যালয়ের সহ-উপাচার্য এবং জাতীয় বিজ্ঞান কংগ্ৰেসের চিকিৎসা বিজ্ঞান শাখার বর্তমান সভাপতি প্রফেসর গৌতম পাল।

প্রফেসর পাল তাঁর মনোজ্ঞ ভাষণে আমাদের দেশের বিশিষ্ট বিদূষী সমাজ বিজ্ঞানী, বিজ্ঞানী, রাজনীতিবিদদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন ১৯৩৯ সালে আমাদের দেশের প্রথম বিদূষী পি.এইচ.ডি. ডিগ্ৰিধারী জীবরসায়ণবিদ ড. কমলা সোহোনীর কথা। উল্লেখ করেন আমাদের দেশের প্রথম ডিএসসি ডিগ্ৰিধারী বিশিষ্ট বৈজ্ঞানিক এবং অধ‍্যাপিকা ড. অসীমা চট্টোপাধ‍্যায়ের কথা। বিজ্ঞানে তাঁর অবদান অসীম। তিনি ম‍্যালেরিয়ার এবং এপিলেপ্সির ওষুধ তৈরি করেছিলেন। উপমহাদেশের ঔষধী গাছগাছড়ার উপর তাঁর যুগান্তকারী কাজ আছে। তিনি ছিলেন ভারতীয় বিজ্ঞান কংগ্ৰেসের ১৯৭৫ সালের সাধারণ সভাপতি।

এছাড়াও প্রফেসর পাল নারীর ক্ষমতায়ণে আমাদের দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্ৰামী এবং  প্রথম মহিলা মুখ‍্যমন্ত্রী উত্তরপ্রদেশের শ্রীমতী সুচেতা কৃপালিনী, প্রথম মহিলা, প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং আমাদের রাজ‍্যের প্রথম মহিলা মুখ‍্যমন্ত্রী মমতা ব‍্যানার্জীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রফেসর পাল তাঁর ভাষণে আরো বলেন যে দেশের উন্নতিতে নারী এবং পুরুষ উভয়ের অবদান জরুরী এবং একে অন‍্যের পরিপূরক। দেশ এবং সমাজের উন্নতিতে বিশুদ্ধ বিজ্ঞান, ফলিত বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সাহিত‍্য, কলাবিভাগ সবার অবদান জরুরী। এদিন বক্তব্য রাখেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গবেষক ফারুক আহমেদ।

আলোচনাসভার দ্বিতীয়ার্ধে বক্তব‍্য রাখেন ইণ্ডিয়ান সায়েন্স কংগ্ৰেস অ্যাসোসিয়েশন, কলকাতা চ‍্যাপ্টারের আহ্বায়ক প্রফেসর মনোজ চক্রবর্তী। প্রফেসর চক্রবর্তী তাঁর মনোজ্ঞ আলোচনায় আমাদের দেশের বিজ্ঞান এব়ং প্রযুক্তির সামগ্ৰিক চিত্র তুলে ধরেন। তিনি আমাদের দেশের বিভিন্ন বিশিষ্ট বিজ্ঞানী যেমন কলেরা টক্সিন আবিষ্কারক ড. শম্ভুনাথ দে, বিশিষ্ট রসায়নবিদ ড. অসীমা চট্টোপাধ‍্যায় প্রমুখের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

কল‍্যাণী বিশ্ববিদ‍্যালয়ের উদ্ভিদবিদ‍্যা বিভাগের অধ‍্যাপিকা ড. নীরা সেন সরকার জীব বৈচিত্র নিয়ে মনোগ্ৰাহী বক্তব‍্য রাখেন। ধন‍্যবাদ জ্ঞাপন এবং জাতীয় সঙ্গীতের মাধ‍্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories