Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

কর্ণাটক ইঞ্জিনিয়ারিং কলেজে শীর্ষে হিজাবি ছাত্রী, ১৬টি স্বর্ণপদক অর্জন

এনবিটিভি ডেস্কঃ কর্ণাটক রাজ্যে সেরা ছাত্রী হিসাবে শিরোপা অর্জন করলেন বুশরা মতিন। তিনি আবার একজন হিজাবি ছাত্রী। অবাক হলেও এটা সত্য। বুশরা ২২ বছর বয়সী সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক কর্ণাটকের রায়চুরের এসএলএন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এ ১৬টি স্বর্ণপদক জিতে নতুন রেকর্ড তৈরি করেছেন৷  ১০ মার্চ বিশ্ব বিদ্যালয়ের বার্ষিক সমাবর্তনে শীর্ষস্থানীয় পদক পেতে চলেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুশরা টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (ভিটিইউ) ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক স্বর্ণপদক অর্জন করেছেন। ইতিপূর্বে এক শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যক স্বর্ণপদক ছিল ১৩টি।

বুশরা মাতিন তার অসাধারণ কৃতিত্বের জন্য বিভিন্ন মহল থেকে বিশিষ্ট ব্যক্তিতদের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছেন। বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর বুশরাকে অভিনন্দন জানিয়েছেন এবং হিজাবকে স্টেরিওটাইপ করা লোকেদের কুসংস্কার মনা মনকে ভাঙার কথা বলেন। স্বরা ভাস্কর টুইট করে বলেন, “দৃশ্যত একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং কৃতিত্বর জন্য, ‘অভিনন্দন বুশরা!’ হিজাব উঁচুতে যাওয়া পারস্পরিক বাধা নয়! আমাদের কি কুসংস্কার থেকে ‘মুক্ত’ হওয়া দরকার?”

এদিকে সিভিল সার্ভিসের প্রস্তুতি শুরু করেছেন বুশরা। বুশরা বলেন যে, তিনি UPSC-তে যেতে অংশগ্রহণ করতে চান। তিনি কারন হিসাবে বলেন, এটি দেশের সেবা করার জন্য একটি “বড় ক্যানভাস” প্রদান করবে।

উল্লেখ্য, বুশরার বাবা একজন জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার এবং মা আর্টসে স্নাতক। বুশরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছে। আজ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের স্বপ্ন পূরণ করেছেন বলে বুশরা জানান টাইমস অফ ইন্ডিয়া’কে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories