Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

আইআইটি ছাত্রীর আত্মহত্যা কাণ্ডে ‘ক্যাম্পাস ফ্রন্ট’এর বিরুদ্ধে মামলা বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

এনবিটিভি ডেস্কঃ  আইআইটি মাদ্রাজ ছাত্রীর আত্মহত্যার প্রতিবাদে ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার ছাত্র ছাত্রীরা বিক্ষোভ করায় তাদের বিরুদ্ধে মামলা করে। আজ বিক্ষোভকারীদের পরিচয়ের বিষয়ে সঠিক তদন্ত পাওয়া যায়নি ও তাদের বিক্ষোভের সময় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে মামলা খারিজ করে দিল মাদ্রাজ হাইকোর্ট। ছাত্রীর আত্মহত্যার শিকারের বিচার চেয়ে আইআইটি-মাদ্রাজের সামনে বিক্ষোভের আয়োজন করেছিল ছাত্র সংগঠন ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া ও বেশ কয়েকটি সংগঠন।

উল্লেখ্য, গত ২০১৯ সালের নভেম্বর মাসে আইআইটি মাদ্রাজের আর্টস বিভাগের ছাত্রী ফাতিমা লতিফ হোস্টেল রুমে সিলিং ফ্যানে ঝুলতে থাকতে দেখে তার সহপাঠীরা। ফাতিমা সুইসাইড নোটে এক শিক্ষকের নাম উল্লেখ করে যায়। তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তার শিক্ষক, তাই তার এই আত্মহত্যার সিদ্ধান্ত। আর এই সুইসাইড নোটে উল্লেখিত শিক্ষকের গ্রেফতারের দাবীতে জড় হয় ছাত্র সংগঠন ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার ছাত্র ও কর্মীরা। তাদের বিরুদ্ধে এফআইআর করা হয় প্রায় ৯৬ জন অজ্ঞাত ব্যক্তি এবং ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার চারজন অফিস আধিকারিকদের নাম দেওয়া হয়েছিল।

বুধবার বিচারপতি এডি জগদীশ চন্দিরার একক বেঞ্চ পর্যবেক্ষণ করে বলেন যে, প্রতিবাদের সময় কোনও সহিংসতা ঘটেনি এবং কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যা বিক্ষোভকারীদের বিরুদ্ধে নথিভুক্ত এফআইআর বাতিল করার ওয়ারেন্টি দেয়।  

এদিন মাদুরাই বেঞ্চের রায়ের উপর নির্ভর করে বিক্ষভকারিদের বিরুদ্ধে এফআইআর-কে বাতিল করে দেয়। মাদুরাই বেঞ্চের দাবী যখন প্রতিবাদে কোনও অপ্রীতিকর বা অপরাধমূলক কাজ ঘটেনি, তাহলে এফআইআর-এর ধারাবাহিকতা রাখা ঠিক নয়। ফলে যেসমস্ত ব্যাক্তিদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তা বাতিল করা হল।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories