Saturday, September 5, 2026
28 C
Kolkata

আমফান ক্ষতিগ্রস্ত জেলার পাশে বাংলা সংস্কৃতি মঞ্চ ও আমফান রিলিফ নেটওয়ার্ক

নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি, দক্ষিণ ২৪ পরগণা: ফের আমফান ক্ষতিগ্রস্ত জেলার পাশে বাংলা সংস্কৃতি মঞ্চ ও আমফান রিলিফ নেটওয়ার্ক। বিভিন্ন জায়গায় ব্যাবস্থা করা হয়েছে কম্যুনিটি কিচেনের। পাটলিখানপুর অঞ্চলে ৫০০ পরিবারের কাছে খাবার, জামাকাপড় এবং ত্রিপল দিয়েছে এই সংস্থা। দমদমে ১১০ টি পরিবারের হাতে দিয়েছে খাবার ও ত্রিপল। কুলতলীতে ৩০০ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ত্রান।

রবিবার ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম এবং শ্রমজীবী স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ৬জন ডাক্তারের একটি মেডিকেল টিম ‘নেটওয়ার্ক’-এর অনুপ্রেরণায় দক্ষিণ মহিষপুকুর গ্রামে পৌঁছন। সেখানে একটি স্বাস্থ্যশিবির পরিচালনা করেন ও ওষুধ বিতরণ করেন।

যদিও, মগরাহাট থানার যুগদিয়া গ্রামে একটি ‘কম্যুনিটি কিচেন’ চালু করা হয়েছে। ৪০০ মানুষকে আগামী এক সপ্তাহ ধরে দু’বেলা রান্না করা খাবার পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে এই সংস্থা। মূলতঃ ছাত্রছাত্রীদের একটি গ্রুপের উদ্যোগে এটি চলছে। সাহায্য করছে ‘গ্রাউন্ড জিরো’ সংগঠন এবং ‘নেটওয়ার্ক’-এর সদস্যরা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories