Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

গভীর রাতে দরিদ্র ব্যবসায়ীকে ছুরি মেরে চম্পট দিল তিন দুষ্কৃতী

নদীয়া, এনবিটিভিঃ এক ব্যবসায়ীকে ছুরি মেরে নগদ টাকা ছিনতাই করে চম্পট দেওয়ার অভিযোগ উঠল তিনজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে নদীয়ার নবদ্বীপ থানার অন্তর্গত খড়ের মাঠ এলাকায়। আক্রান্ত ব্যক্তির নাম গৌরাঙ্গ হালদার। গৌরাঙ্গ বাবু পেশায় একজন পরিত্যক্ত জিনিসপত্রের ব্যবসায়ী।

 অভিযোগ, এই দিন সন্ধ্যায় খড়ের মাঠ এলাকায় তিনি নিজের ব্যবসার কাজে ব্যস্ত থাকাকালীন হঠাৎ করে তিন দুষ্কৃতী তার ওপর প্রাণঘাতী হামলা চালায় এবং পিঠে ছুরি মেরে পাশে থাকা কুড়ি হাজার তিনশো তিরিশ টাকা নিয়ে চম্পট দেয়। এরপর রক্তাক্ত অবস্থায় গৌরাঙ্গ বাবুকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত তিন দুষ্কৃতীকে মধ্যে মহিশুরা উত্তর পাড়ার বাসিন্দা রবিএল শেখ কে চিনতে পারেন তিনি।

 সম্পূর্ণ ঘটনাটি জানিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন আক্রান্ত গৌরাঙ্গ হালদারের পরিবারের সদস্যরা। এরপর খবর পেয়ে হাসপাতলে পৌঁছে নবদ্বীপ থানার পুলিশ। গৌরাঙ্গ সবিস্তারে কথা বলার পর সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories