Saturday, September 5, 2026
28 C
Kolkata

লবণ ভেবে মাংসের তরকারিতে মেশানো হল নাইট্রিক, গুরুতর অসুস্থ একই পরিবারের নয় জন

সুরজিৎ দাস, নদিয়াঃ সুতোই রং করার কাজে ব্যবহৃত নাইট্রিককে লবণ ভেবে করা হল মাংস রান্না। আর সেই মাংস খেয়ে গুরুতর অসুস্থ একই পরিবারের নয় জন সদসস। আশঙ্কাজনক অবস্থায় প্রতিবেশীরা তাদের হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে রয়েছে তিন জন শিশু এবং মহিলা সহ মোট 9 জন। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

হরি পুর হাই স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা তপন সরকার। দুপুরে প্রতিদিনের মতোই রান্না করে প্রত্যেকেই খেয়েছিল মাংস ভাত। কিন্তু সুতোর রং করার কাজে ব্যবহৃত নাইট্রিককে লবণ ভেবে তরকারিতে দিয়ে ফেলে। দুপুরে খাওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয় শারীরিক অসুস্থতা। সঙ্গে তীব্র বমি। এরপরেই বাড়ির সকলের নজরে আসে লবণের জায়গায় দিয়ে ফেলা হয়েছে বিষ জাতীয় নাইট্রিক।

এরপরই সকলকে তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে তিনজনকে কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের মধ্যে 2 জন শিশু রয়েছে। পরে গভীর রাতে আরো একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ও কল্যাণী হাসপাতালে স্থানান্তরিত করা হয়।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাইয়।

সুরজিৎ দাস রিপোর্ট এনবিটিভি ডেস্ক

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories