Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

অটো ও বালির লরির মুখোমুখি সংঘর্ষে বলি এক অটোচালক, প্রশ্নের মুখে প্রশাসন

হাসিবুর রহমান,দক্ষিণ 24 পরগনা: আজ সকালে বারুইপুর রোডে অটো ও বালি ভর্তি লরির সংঘর্ষে প্রান হারালো এক আটো চালক। দুর্ঘটনাটি ঘটেছে, দক্ষিন ২৪ পরগনা জেলার বারাইপুর থানার ক্যানিং বারাইপুর রোডে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই অটো চালকের।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বারুইপুর ক্যানিং রোড কুড়ালি ছয়আনি থেকে রামনগর পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে ভোর রাত থেকেই বালি ইটবোঝাই লরি রাস্তায় দাঁড়িয়ে থাকে। তাতে সাধারণ মানুষ, অটোচালক,বাইক চালক সহ বিভিন্ন যানবাহনের যাতায়াতের সমস্যার মধ্যে পড়তে হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো কাজ হয়নি।

আর আজ সকালে অটোচালক জাহাঙ্গীর সর্দার তার অটো নিয়ে বারুইপুরের দিকে যাওয়ার সময় অপর দিক থেকে একটি বালিবোঝাই লরি অটোতে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোচালক জাহাঙ্গীর সর্দারের । অটো টে কোনো যাত্রী না থাকায় শুধু নিহত হয় ওই অটো চালক। এরপর ঘটনাস্থলে হাজির হয় বারুইপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হাসিবুর রহমান রিপোর্ট এনবিটিভি ডেস্ক,

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories