Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

দীর্ঘ দুই বছর পর জেল থেকে মুক্তি পেল ‘UAPA’ মামলায় অভিযুক্ত প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর ইশরাত জাহান!

সাহি আকতার,এনবিটিভি ডেস্ক: বিনা দোষে দীর্ঘ দুই বছর জেলে কাটানোর পর কাল জেল থেকে ছাড়া পেলেন UAPA মামলায় অভিযুক্ত ইসরাত জাহান। গত ২০২০ সালের ফেব্রুয়ারীতে হয় দিল্লির সেই নৃশংস দাঙ্গা। কিছু সুবিধাভোগী মানুষেরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দাঙ্গা লাগায় হিন্দু মুসলিমের মধ্যে। দাঙ্গায় প্রান হারায় বহু মানুষ, পুড়ে ছাই হয়ে যায় সমগ্র বসতবাড়ী, দিশেহারা হয়ে পড়ে মানুষজন। আর এই দাঙ্গায় নির্বিচারে নির্দোষ লোকেদের UAPA তে অভিযুক্ত করা শুরু হয়। বিনা নোটিশে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বাড়ি থেকে।

আর এইরকমই  নির্দোষ ইসরাত জাহান এর উপর আরোপ করা হয় UAPA অ্যাক্ট। তাকে দিল্লী দাঙ্গার অন্যতম চক্রী হিসাবে অভিযুক্ত করা হয়।আগাম নোটিশ ছাড়া বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। দীর্ঘ দুই বছর জেলে কাটানোর পর অবশেষে গতকাল মুক্তি পায় ইশারাত জাহান। ২০১৯ শের শেষ দিকে NRC ও CAA এর প্রতিবাদী মুখ ছিলেন তিনি  এছাড়াও ছিলেন দিল্লির খুরেজি ওয়ার্ড এর কাউন্সিলর। এই হিসাবেই তাকে টার্গেট করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, জেলে থাকাকালীন সময়েও তার উপর করা হয় মানসিক ও শারীরিক নির্যাতন। অবশেষে তার বিরূদ্ধে কোন প্রমান না পেয়ে গতকাল দিল্লী হাই কোর্ট থেকে মুক্তির নির্দেশ দেওয়া হয়।

ইশরাত জাহান এর মতে, “তিনি কোনো হিংসামূলক ঘটনার সাথে কোনো ভাবেই জড়িত নয়। তিনি একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে NRC ও CAA এর প্রতিবাদ করে ছিলেন”। অবশেষে দীর্ঘ দুই বছর পর মুক্তি পেয়েছেন এটা বিশ্বাসই করতে পারছেন না।

শুধু এইরকম ঘটনা ইসরাত জাহানের সাথেই ঘটেনি, যারাই সকারের বিভিন্ন বিষয় গুলি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন তাদের সাথে ঘটে ঘটেছে এইরকম ঘটনা। যেমন সফুরা জারগার,CAA ও NRC এর প্রতিবাদ করায় তার উপর আরোপ করা হয়ে UAPA act। সেও দীর্ঘ এক বছর জেলে লড়াই করে মুক্তি পায়। এছাড়াও রয়েছে উমর খালিদ, সারজিল ইমাম এর মতো ব্যক্তিরা যারা এখনও জেল থেকে ছাড়া পায়নি। 

শুধু মুসলিম ব্যক্তিদের টার্গেট করে বললেও ভুল হবে কারন নাতাশা নারওয়ালও NRC ও CAA এর প্রতিবাদ করায় তার ওপরও আরোপ করা হয় UAPA। কৃষি আন্দোলনের সময় কৃষি বিল নিয়ে ‘টুল কীট’ বানানোর দায়ে জেলে জেতে হয় দিশা রবি কেও। আসলে মোদ্দা কথা হল সরকার বিরোধী কথা বললেই তার উপর আরোপিত হবে ‘UAPA act’।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories