Sunday, September 6, 2026
28 C
Kolkata

মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষ্যে লক্ষাধিক ভক্তের সমাগম মায়াপুরে

সুরজিৎ দাস, নদীয়া:শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষ্যে সকাল থেকেই লক্ষাধিক ভক্তের সমাগমে মেতে উঠেছে নদীয়ার নবদ্বীপের ইসকন মায়াপুর এর দোল উৎসব। আজকের দিনটিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল। সেই কারণেই গোটা দেশবাসী এই দিনটিতে হোলির উৎসব পালন করে। 

আজ মায়াপুর ইসকন মন্দিরে সকাল থেকেই শ্রী চৈতন্যদেবের জীবন বাণী এবং আদর্শ নিয়ে বিভিন্ন ভাষায় পাঠ করা হচ্ছে। মঙ্গল আরতি চলবে দফায় দফায়। গত দুই বছর করোনা সংক্রমনের কারণে অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছিল মায়াপুর ইসকনের তরফ থেকে। করোনা সংক্রমণ কিছুটা কমার কারণে এবছর সাড়ম্বরে পালিত হচ্ছে ইসকন মায়াপুরের হোলি উৎসব।

 সকাল থেকেই দেশ-বিদেশের হাজার হাজার ভক্তরা প্রবেশ করছে ইসকন মন্দিরে। আজকের দিনটিতে চারটি মঞ্চ তৈরি করে মহাপ্রভুর অভিষেক ঘটানো হবে। মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, সারাদিন দফায় দফায় মহাপ্রভুর বিভিন্ন অনুষ্ঠান চলবে গোটা ইসকন জুড়ে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories