Wednesday, October 21, 2026
25 C
Kolkata

হাসপাতাল সুপার এর বদলির নির্দেশ, ক্ষোভে রাজ্য সড়ক অবরোধ এলাকাবাসীর

সুরজিৎ দাস, নদীয়া: আটমাস আগেও কোন পরিষেবা ছিল না হাসপাতালে। নিত্যদিন হয়রানির শিকার হতে হতো রোগী ও তার পরিবারকে। নতুন সুপার আসায় ঘটে পরিষেবার ব্যপক উন্নতি। কিন্তু তাকে বদলি নির্দেশের কারণে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীর। বদলির নির্দেশ বাতিল করার দাবি নিয়ে এক ঘন্টা ধরে চলে রাজ্য সড়ক অবরোধ। নদীয়ার তেহটটো থানা এলাকার ঘটনা।

জানা যায়,প্রায় আট মাস আগে তেহট্ট হাসপাতালে সুপার হিসেবে কাজ শুরু করেন ডক্টর বাসুদেব মন্ডল। স্থানীয়দের দাবি,তিনি আসার পর এই হাসপাতালের পরিষেবায় আমূল পরিবর্তন আসে। গভীর রাতে গেলেও সুপার নিজে উদ্যোগ নিয়ে রোগীদের দেখাশোনা করেন। আগে ন্যূনতম সমস্যা হলেও কৃষ্ণনগরে স্থানান্তরিত করা হতো। কিন্তু এখন আর সেই সমস্যা ভোগ করতে হয় না স্থানীয়দের।

কিন্তু হঠাৎ কি কারণে তাকে বদলির নির্দেশ দেওয়া হলো সেটাই বুঝে উঠতে পারছেন না এলাকাবাসী। তাদের দাবি,”একশ্রেণীর অসাধু কালোবাজারি ওষুধ ব্যবসায়ীদের স্বার্থে তাকে বদলি করে দেওয়া হচ্ছে”। দীর্ঘক্ষণ অবরোধের পর অবশেষে হাজির হয় তেহট্টর বিধায়ক তাপস সাহা। ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের বদলির নির্দেশ বাতিল করার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় এলাকাবাসী। তবে তার বদলির নির্দেশ বাতিল না করা হলে আগামী দিনে আরো বড়সড় বিক্ষোভের নামবে বলে জানিয়েছে তারা।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories