Sunday, September 6, 2026
28 C
Kolkata

মমতাময়ী সরকারের কোলে হত্যা যজ্ঞ চলছে, রামপুরহাট হত্যার তদন্তের দাবী নওশাদ সিদ্দিকীর  

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমের রামপুরহাটে যে একাধিক মানুষের হত্যা ঘটেছে তা আমাদের হতচকিত করে দিয়েছে। পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলার পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছেছে এই নারকীয় হত্যাকাণ্ড আরো একবার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল।

 গতকাল তৃণমূল কংগ্রেসের এক উপপ্রধান খুন হয়ে গেলেন। অভিযোগ তাঁর নিজের দলের অন্য একটি গোষ্ঠীর হাতে তিনি খুন হয়েছেন। এর বদলা হিসেবে রামপুরহাটের পাশেই বগটুই গ্রামে মাটির বাড়িতে আগুন লাগিয়ে একাধিক মানুষকে খুন করা হল। যেটুকু খবর পাওয়া যাচ্ছে, বারোজন মারা গেছেন এই অগ্নিকাণ্ডে।

দেখা যাচ্ছে শাসকদলের ভেতরেই গোষ্ঠীদ্বন্দ্বের দরুন মানুষের প্রাণহানি হচ্ছে। এই জেলায় বেআইনী বালিখাদান, বেআইনী অস্ত্রাগার শাসক তৃণমূল কংগ্রেসের মদতে গড়ে উঠেছে। পঞ্চায়েতে সরকারী টাকা লুট করছে শাসকদলের স্থানীয় নেতারা। এখন ঐ হারামের টাকা ভাগ-বাটোয়ারা করতে গিয়ে নিজেদের মধ্যেই খুনোখুনি করছে।

 রাজ্যসরকার যথারীতি সিট গঠন করে দিয়েছে সেই জ্ঞানবন্ত সিং-এর নেতৃত্বে। সিট গঠন যে ঘটনা ধামাচাপা দেওয়ার আর এক নাম, সেটা বুঝতে আমাদের কারুর অসুবিধা নেই। সম্প্রতি আনিস খান হত্যাকান্ডই তার প্রমাণ। তৃণমূল কংগ্রেস বিষয়টি গ্রাম্য বিবাদ বলে কাটিয়ে দিতে চাইছে। কিন্তু এই খুনোখুনি, এই অরাজকতা চলতে পারে না। অবিলম্বে সমস্ত দুষ্কৃতিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

 আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে উদ্যোগ নিতে হবে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে এটাও লক্ষ্য করছি যে, এই ঘটনায় সাম্প্রদায়িক রঙ দেবার চেষ্টা চলছে। বিধায়ক নওশাদ সিদ্দিকি জানান যে, আমরা প্রশাসনকে বলছি, এই বিষয়ে কড়া ব্যবস্থা নিন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা রামপুরহাটবাসী তথা গোটা রাজ্যের মানুষকে অনুরোধ করছি, প্ররোচনায় পা দেবেন না। শান্ত ও সজাগ থাকুন, সৌহার্দ্য বজায় রাখুন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories