Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

৩৪নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা!যাত্রীবোঝাই বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ

সুরজিৎ দাস, নদীয়া: ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনা। যাত্রীবোঝাই বাস এবং লরি মুখোমুখি সংঘর্ষে আশঙ্কাজনক ছয় জন আহত কমপক্ষে কুড়িজন। তারা প্রত্যেককে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। নদীয়ার কৃষ্ণনগর 34 নম্বর জাতীয় সড়কের ঘটনা।

জানা যায় নদীয়ার কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর – পলাশীমনুমেন্ট লাইনের একটি বাস যাত্রী নিয়ে বেথুয়ার দিকে যাচ্ছিল। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে যখন 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে রওনা শুরু করে ঠিক তখনই উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট আওয়াজ শুনে পথচারীরা এবং এলাকার মানুষজন ছুটে আসে। তারাই প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করে। সূত্রের খবর যাত্রীবোঝাই বাসটিতে প্রায় ৪০থেকে ৪৫জন যাত্রী ছিল। তাদের মধ্যে কুড়ি জন জখম হয় তাদের মধ্যে ছয় জন গুরুতর জখম হন। তাদের প্রত্যেককে তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তারা চিকিৎসাধীন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। যাত্রীদের দাবি অতিরিক্ত গতি থাকার ফলে এই পথ দুর্ঘটনা। কি কারনে এই দুর্ঘটনাটি ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories