Saturday, September 5, 2026
28 C
Kolkata

সোনার গয়না,ধন-দৌলত ছেড়ে, চারচাকা গাড়ির যন্ত্রাংশ চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও দুইচোর

সুরজিৎ দাস, নদীয়া:শান্তিপুর শহরের 12 নম্বর ওয়ার্ডেরর মহিষখাঁগী পাড়ায় প্রায়শই চোরের আনাগোনা লক্ষ্য করা যায়। কখনো সাইকেল কখনো মোটরসাইকেল কখনো বা চারচাকা গাড়ির ব্যাটারি বা অন্য কোন যন্ত্রাংশ চুরি যায় মাঝেমধ্যেই। তবে ধন-দৌলত সোনা গয়না কোন দিকেই লোভ নেই তাদের।

গতকাল রাতে স্থানীয় মালতী সরকারের বাড়িতে রাখা মোটরসাইকেলের আশেপাশের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে প্রতিবেশীদের ডাকতে শুরু করেন মালতি দেবী। এরপর রাস্তার উপরে রাখা একটি মোটরসাইকেলের উঠে চম্পট দিতে উদ্যত হয় ওই দুই সন্দেহভাজন দুই যুবক। স্থানীয় এলাকার সকলের সহযোগিতায় মোটরসাইকেল থেকে ধরে ফেলে, এলাকাবাসীর চাপের তারা স্বীকার করে দিনের বেলায় লোহা প্লাস্টিক টিনের ভাঙাচোরা এবং পুরনো বই খাতা কিনতে বেরিয়ে বাড়িতে রাখা যানবাহন কি অবস্থায় আছে তা খতিয়ে দেখে যায় এরপর সন্ধ্যেবেলায় অথবা রাতে এসে তা চুরি করে।

এলাকাবাসীর চাপে স্বীকার করতে বাধ্য হয় কোথায় তা বিক্রি করে। এরপর শান্তিপুর থানায় খবর দেওয়ার পর তাদের দুজনকে আটক করে পুলিশ, জিজ্ঞাসাবাদের মাধ্যমে খতিয়ে দেখছে চুরি হওয়া যানবাহন গুলি ফেরত আনা যায় কিনা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories